Mamata Banerjee: দিল্লিতে পা রেখেই কেজরিওয়ালের বাড়িতে মমতা, দেখা করলেন সুনীতা কেজরিওয়ালের সঙ্গে
আবগারি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর গ্রেফতারির তীব্র নিন্দা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লিতে পৌঁছেই তিনি চলে গিয়েছিলেন কেজরিওয়ালের বাসভবনে। সেখানে কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন।
কেজরিওয়ালের মা-বাবার সঙ্গেও দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন আপ নেতা রাঘব চড্ডাও। আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার দাবি দাওয়া নিয়ে বৈঠকে যোগ দেবেন তিনি। এদিকে ইন্ডিয়া ব্লকের অধিকাংশ মুখ্যমন্ত্রীই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বাজেটে বাংলার সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ করেছে ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাজেট শোনার পর সাংবাদিক বৈঠক করে বলেছিলেন মোদী সরকার কুর্শি বাঁচাও বাজেট পেশ করেছেন। শরিক বিহার এবং অন্ধ্রকে ঢেলে ঢেলে অনুদান দেওয়া হয়েছে বাজেটে। বন্যার জন্য যে অনুদান বরাদ্দ করা হয়েছে বিহারে সেই বন্যা বাংলাতেও হয় অথচ বাংলার জন্য কোনও অনুদান ঘোষণা করা হয়নি।
তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটকে দিশাহীন, গরিব বিরোধী বাজেট বলে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সই বঞ্চনা করা হয়েছে বাংলাকে। কোথাও কোনও কিছু বাংলার জন্য নেই। এমন অবিজেপি রাজ্যগুলির জন্য তেমন কিছুই নেই বাজেটে। মুখেই সবকা বিকাশ নীতি বলে দাবি করেন মোদী। এমনই অভিযোগ করেছেন তিনি।
বাজেট পেশের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নীতি আয়োগের বৈঠকে গিয়ে তিনি রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হবেন। শুক্রবার দিল্লি রওনা হওয়ার আগেও কলকাতায় এই কথাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পৌঁছেই তিনি চলে গিয়েছিলেন কেজরিওয়ালের বাড়িকতে। দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল পা ছুঁয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশীর্বাদ নেন। তারপরে কেজরিওয়ালের বাসভবনেই
আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে কেজরিওয়ালকে। দিল্লিতে তাঁকে তিহার জেলে রাখা হয়েছে। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন পাননি তিনি। তবে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি অরবিন্দ কেজরিওয়াল। তিনি জেল থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন।












Click it and Unblock the Notifications