মোদীর পর এবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎপ্রার্থী মুখ্যমন্ত্রী মমতা

এদিন নির্ধারিত কর্মসূচি মেনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নির্ধারিত কর্মসূচি মেনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাক্ষাৎকারে গত দুদিন ধরেই বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল। কেন আচমকা বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তা নিয়ে জোর আলোচনা চলেছে রাজনৈতিক মহলে।

মোদীর পর এবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎপ্রার্থী মুখ্যমন্ত্রী মমতা

তবে এদিন বেরিয়ে এসে প্রথমেই হাসিমুখে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আলোচনা ভালো হয়েছে। কারণ এখানে তিনি কোনওরকম রাজনৈতিক আলোচনা করতে আসেননি। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। এবং রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেছেন। এর মধ্যে রাজনীতির কোনও ছোঁয়া নেই।

মমতা জানিয়েছেন, বহুদিন পর তিনি দিল্লি এসেছেন। এর আগে নানা কাজে দিল্লি এলে তিনি অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে রাজনাথ সিং যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি দেখা করেছেন। অরুণ জেটলি অর্থমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এসে তাঁর সঙ্গে দেখা করে গিয়েছেন।

সেভাবেই সৌজন্য সাক্ষাৎ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি দেখা করবেন। এজন্য রাজ্যের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তারপরই রাজ্যে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিভিন্ন বিষয়ে দাবি-দাওয়া পেশ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্য যে টাকাগুলি কেন্দ্রের কাছে পায়, তাও দাবি হিসেবে পেশ করেন তিনি। তবে কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী ঠিক কী বলেছেন তা খোলসা করেননি মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+