Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee-Priyanka Gandhi: প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে গলা ফাটাতে ওয়ানাড় যেতে পারেন মমতা

Mamata Banerjee-Priyanka Gandhi: প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) হয়ে প্রচারে নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাড়ে (Wayanad) কংগ্রেসের (Congress) প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর হয়ে প্রচারে যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। এমনটাই জানা যাচ্ছে। এবার লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট হয়নি।

আসন সমঝোতা সহ একাধিক ইস্যুতে কংগ্রেস এবং তৃণমূলের দন্দ প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, জোট না হওয়ার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ভোটপর্বে একাধিকবার আক্রমণ শানিয়েছেন মমতা সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব (Mamata Banerjee-Priyanka Gandhi)।

Mamata Banerjee-Priyanka Gandhi

পাল্টা তোপ দেগেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদও। যদিও সংঘাতের আবহে মমতা সম্পর্কে একটা শব্দ খরচ করেননি কংগ্রেস হাই কমান্ড। উল্টে বারবার তৃণমূলের সঙ্গে কার্যত সমঝোতার বার্তাও দিয়ে গিয়েছে। এমনকি খোদ বাংলার কংগ্রেসের প্রদেশ সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি শোনা গিয়েছে মল্লিকার্জুন খাড়গের বক্তব্যে। যদিও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে।

সম্প্রতি নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরম। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে একাধিক ইস্যুতে আলোচনা হয়। আর এরপরেই শোনা যাচ্ছে, ওয়ানাড়ে প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে প্রচারে নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তা যদি হয় তাহলে তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনে এবার ওয়েনাড় এবং য়বরেলি-দুটি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাহুল গান্ধী। দুটি লোকসভা আসনেই জয় পেয়েছেন তিনি। কিন্ত্যুই নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়।

নিয়ম মেনে ওয়েনাড় লোকসভা আসন ছাড়ার কথা জানিয়েছেন সোনিয়া-পুত্র। তাৎপর্যপূর্ণ ভাবে আসন থেকেই লড়ছেন বোনা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে খুব স্নেহ করেন বলেই খবর। জানা যায়, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব দেন তৃণমূল নেত্রী।

এমনকি খোদ মোদীর বিরুদ্ধে বারাণসী কেন্দ্র থেকে যাতে সে লড়াই করে সেই প্রস্তাবও দিয়েছিলেন তিনি। যদিও তা হয়নি। এরপর অনেকটা সময় গড়িয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনে দেশে দুরন্ত ফল করেছে কংগ্রেস। এই অবস্থায় এবার ভোটের ময়দানে সোনিয়া কন্যা। তাঁকে জেতাতেই ময়দানে তৃণমূল সুপ্রিমো নামবে বলে খবর। গলা ফাটাবেন বিজেপির হয়ে। তবে কবে তা জানা যায়নি।

এমনকি এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+