সম্মুখে চতুর্থ ওয়েভের চোখরাঙানি, ফের মুখোমুখি হচ্ছেন মোদী-মমতা?

সম্মুখে চতুর্থ ওয়েভের চোখরাঙানি, ফের মুখোমুখি হচ্ছেন মোদী-মমতা?

দেশে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। পরিস্থিতি সামাল দিলে দেশের সব মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। নবান্নের তরফে এখনও পর্যন্ত কোনও তথ্য নিশ্চিত করেনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই বৈঠকে উপস্থিত থাকবেন।

বাড়ছে করোনা সংক্রমণ

বাড়ছে করোনা সংক্রমণ

দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৫০০-র বেশি মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই উদ্বেগে রয়েছে কেন্দ্রও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করেছেন দেশবাসীকে। করোনাকে এখনও হাল্কা ভাবে নেওয়ার সময় হয়নি বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকলেন মোদী

মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকলেন মোদী

শিয়রে কড়া নাড়ছে চতুর্থ ওয়েভ। এবার তাই মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ বৈঠক ডেকেছেন তিনি। সেই বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই যেমন থাকবেন তেমনই থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সূত্রের খবর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

নতুন কোভিড গাইডলাইনের প্রস্তুতি

নতুন কোভিড গাইডলাইনের প্রস্তুতি

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে নতুন করে কোভিড গাইডলাইন তৈরি করা হবে বলে সূত্রের খবর। করোনারনিম্নমুখী সংক্রমণের কারণে গোটা দেশেই কোভিড বিধি তুলে নেওয়া হয়েছে। মাস্কের ব্যবহারেও কোনও বাধ্যবাধকতারাখা হয়নি। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের রাজধানী দিল্লি, উত্তর প্রদেশের কিছু অংশ এবং চণ্ডীগড়ে ফের মাস্ক পরা মাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলে ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার।

দিল্লিতে বাড়ছে করোনা

দিল্লিতে বাড়ছে করোনা

দিল্লি, মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষ করে রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গবেষকরা জুন মাসে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়বে বলে জানিয়েছে। অগস্ট মাসে সেই সংক্রমণ ভয়াবহ আকার নেবে। ইতিমধ্যেই দিল্লির একাধিক স্কুলে শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন। সেকারণে দিল্লির স্কুল গুলিতে নতুন গাইডলাইন তৈরি করে দিয়েছে কেজরিওয়াল সরকার। কয়েরদিন আগে প্রধানমন্ত্রী মোদী নিজেই পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+