Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুরী প্রথম বাড়ি, ভগবান জগন্নাথ তাঁর ঈশ্বর! নবীনের সঙ্গে বৈঠকের আগে নতুন ফ্রন্ট নিয়ে চুপ মমতা

বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে ২০২৪-এর জোট নিয়ে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে নতুন জোট নিয়ে একটি কথাও বলতে রাজি নন তৃণমূল সুপ্রিমো। বুধবার তিনি পুরীতে পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউজ নির্মাণের প্রস্তাবিত জমি পরিদর্শনের পরে জগন্নাথ মন্দিরে পুজোও দেন।

জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন। পুরোহিত রামকৃষ্ণ দাস মহাপাত্র সিংহদ্বারের কাছে তাঁর পাট্টা নিবেদন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দিরের ভিতরে নিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিশেষ প্রার্থনাও করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের মধ্যে ছিলেন প্রায় ঘন্টা খানেক।

মমতাকে মূর্তি উপহার

মমতাকে মূর্তি উপহার

মন্দিরের প্রধান পুরোহিত সোয়াইন মহাপাত্র বলেন, ওড়িয়া ও বাঙালিদের মধ্যে সম্পর্ক খুবই ভাল। মন্দির কর্তৃপক্ষের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি জগন্নাথের মূর্তি উপহার দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেবাইতদের প্রশংসা করেন। তিনি জানান মন্দিরের পুরনো ধ্বজটি মন্দির কর্তৃপক্ষ তাঁকে দিয়েছে আর তাঁর দেওয়া ধ্বজটি মন্দিরের মাথায় তোলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য প্রতিদিন মন্দিরের মাথায় ধ্বজ তোলা ও নামানো হয়।

পুরীই প্রথম বাড়ি

পুরীই প্রথম বাড়ি

পুজো দিয়ে বেরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুরীই তাঁর প্রথম বাড়ি। মহাপ্রভু জগন্নাথ তাঁর দেবতা। পুরীকে তিনি নিজের শহর বলেও বর্ণনা করেন। তিনি বলেন, মা-মাটি-মানুষের জন্য তিনি পুজো দিয়েছেন। তিনি বলেন, সবাই যেন ভাল থাকে, সুখে থাকে। মন্দিরের পরিবর্তন দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেছেন, অন্তত ৯০ শতাংশ বাঙালি পুরীতে এসেছেন কোনও না কোনও সময়।

সরকারি গেস্ট হাউজের জন্য জমি পরিদর্শন

বুধবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় গিরালের কাছে সিপাসরুবালি মৌজায় পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত গেস্ট হাউজের জন্য জমি পরিদর্শন করেন। নিউ পুরী এলাকায় জমি পরিদর্শনের পরে তিনি ওড়িশা এবং পশ্চিমবঙ্গকে দুই বোনের মতো বলেও মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউজ দরকার কেননা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রথযাত্রা, স্নানযাত্রা এবং অন্য সময়ে পুরী বেড়াতে যান। কিন্তু সেখানে গিয়ে থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়েন। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেও গেস্ট হাউজ তৈরির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
এব্যাপারে ওড়িশার মুখ্যসচিব বলেছেন, গেস্ট হাউস তৈরির জন্য জমি পছন্দর হয়েছে। তারা এব্যাপারে সব ধরনের সহযোগিতা করবেন।

নবীন পট্টনায়কের সঙ্গে আলোচনা

নবীন পট্টনায়কের সঙ্গে আলোচনা

বৃহস্পতিবার যে তিনি নবীন পট্টনায়কের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, সেকথা জানালেও নতুন জোট নিয়ে কোনও কথা বলতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়।

(ছবি সৌজন্য: তৃণমূল কংগ্রেসের টুইটার)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+