বিজেপি নেতারাও আগ্রহী বিকল্প জোটে! অখিলেশ-মায়ায় নয়া সূত্রের দিশা দেখাবেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তাঁর জোটে বিশেষ গুরুত্ব পাবেন অখিলেশ যাদব ও মায়াবতী। এমনকী তিনি বিজেপির বিদ্রোহী দুই নেতাকেও চান একতার মঞ্চে।

দিল্লি সফরের প্রথম দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন- মসনদ ছেড়ে বিজেপির যাওয়ার সময় হয়ে গিয়েছে। তারপরই বার্তা দিয়েছেন- কংগ্রেসকে নিয়েই বিজেপি-বিরোধী জোট গড়ার। আর এই প্রেক্ষিতেই তিনি জানিয়ে দিলেন তাঁর জোটে বিশেষ গুরুত্ব পাবেন অখিলেশ যাদব ও মায়াবতী। এমনকী তিনি যে বিজেপির বিদ্রোহী দুই নেতাকেও চান একতার মঞ্চে, মঙ্গলবার তাও স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি নেতারাও আগ্রহী বিকল্প জোটে! অখিলেশ-মায়ায় নয়া সূত্রের দিশা দেখাবেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'আজ এনসিপি নেতা শারদ পাওয়ার, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ, আরডেজি নেত্রী মিসা যাদব ও ডিএমকে নেতা রামগোপাল যাদবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বুধবার বিজেপির বিদ্রোহী দুই নেতা তথা প্রাক্তনমন্ত্রী যশবন্ত সিনহা, সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গে সাক্ষাৎ করব। দেখা হবে অরুণ শৌরির সঙ্গেও।'

এ প্রসঙ্গেই তিনি বলেন, 'বিজেপি বিরোধী সমস্ত শক্তিকেই এক হতে হবে। আর এই একতার মঞ্চে গুরুত্বপূর্ণ হবে অখিলেশ ও মায়াবতীর একসঙ্গে যোগদান। উল্লেখ্য, এদিনই মায়াবতী আসন্ন উপনির্বাচনে সমাজবাদী পার্টির উপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করেন। একলা চলার বার্তা দেন উপনির্বাচনে। গোরক্ষপুর ও ফুলপুরে জোট গড়ে সাফল্য পাওয়ার পর তাঁর এই বার্তায় স্বভাবতই ব্যাকফুটে সমাজবাদী পার্টি। এ প্রসঙ্গে মমতা বলেন, অখিলেশ ও মায়াবতী যদি চান তিনি লখনউ-তে গিয়ে বৈঠক করতে পারেন দুজনকে নিয়ে।

এরপরও আগামী ২০১৯-এ আদৌ জোটের মঞ্চে উত্তরপ্রদেশে সপা ও বসপা একসঙ্গে আসতে পারবে কি না, তা নিয়ে ধন্দ রয়েই যায়। বিজেপি চাইছে, উত্তরপ্রদেশে যাতে সপা-বিএসপি একত্রিত না হয়। সপা-বসপা হলেই যে সমূহ বিপদ, তা জানে বিজেপি। একইসঙ্গে বিজেপির বিদ্রোহীদেরও মমতা অ-বিজেপি জোটে চান।

কিছুদিন আগে যশবন্ত সিনহা ও শত্রুঘ্ন সিনহা মিলিতে হয়ে বিজেপি বিরোধী সমাবেশ করেছিলেন দিল্লির বুকে। সেই সমাবেশে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তৃণমূল নেত্রীকেও। তৃণমূলের তরফে দীনেশ ত্রিবেদীকে পাঠানো হয়েছিল। এবার দিল্লি সফরে সবাইকে এক জায়গায় আনতে সূত্রধরের কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+