মমতার সমর্থন বার্তায় খুশি শিবকুমার! অধীর বললেন, পরিস্থিতি বুঝে সমঝোতার বার্তা

মমতার বক্তব্যে খুশি কর্নাটকের প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার। আজ সোমবার কংগ্রসের সঙ্গে জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা লোকসভা নির্বাচনের আগে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।

আর এর মধ্যেই এই বিষয়ে মুখ খুলেছেন শিবকুমার। কংগ্রেসের প্রতি তাঁর কার্যত সমর্থনের বার্তা প্রসঙ্গে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আমি খুবই খুশি। এমনকি বিরোধীদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন কর্নাটকের প্রদেশ সভাপতি।

মমতার সমর্থন বার্তায় খুশি শিবকুমার!

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটের বার্তাকে কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, পরিস্থিতি বুঝে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝতে পেরেছেন যে কংগ্রেস ছাড়া তিনি চলতে পারবেন না।

কর্নাটক নির্বাচনে বিপুল ভোটে কংগ্রেসের জয় বিরোধীদের পালা হাওয়া জুগিয়েছেন। শুধু তাই নয়, লোকসভার ভোটের আগে বাড়তি অক্সিজেন পেয়েছেন কংগ্রেস নেতা-কর্মীরা।। রাজনৈতিকমহলের মতে, এই জয় মোদী বিরোধী জোটকে আরও শক্ত করতে অনেকটাই সাহায্য করবে।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে একটা জল্পনা ছিল। বিশেষ করে কর্নাটকের জয়ে সে রাজ্যের মানুষকে শুভেচ্ছাবার্তা দিলেও কংগ্রেসকে নিয়ে কোনও শব্দও করেননি। আর তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়। এমনকি জোটের বাস্তবতা নিয়েও প্রশ্ন ওঠে। এই অবস্থায় আজ সোমবার চাঞ্চল্যকর বার্তা তৃণমূল সুপ্রিমোর।

তিনি বলেন, কংগ্রেস যেখানেই তার নিজের ২০০ আসনে শক্তিশালী, আমরা যে হিসেব করেছি, তারা লড়াই করুক, আমরা তাদের সমর্থন করব। তবে তাদের অন্যান্য রাজনৈতিক দলকেও সমর্থন করা উচিৎ। তবে বাংলাতে আমাদের বিরুদ্ধেই লড়বে তা নীতি হতে পারে না বলেও এদিন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে মমতা বলেন, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির একটা জায়গা আছে। সবার উচিৎ তাঁকে সমর্থন করা। তবে কংগ্রেস সেখানে লড়বে না তা কখনই আমি বলছি না। পুরোটাই আলোচনার ভিত্তিতে হওয়া উচত বলে এদিন মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

তাঁর কথায় যে দল যে রাজ্যে শক্তিশালী তাঁকে সমস্ত বিরোধী দলের উচিৎ সমর্থন করা। আর এহেন বার্তাকে কার্যত সমর্থন জানিয়েছেন শিবকুমার। তবে অধীর চৌধুরী এই প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কর্নাটকের মানুষকে কখনই আবেদন করে বলেননি যে কংগ্রেসকে ভোট দিন।

উত্তরপ্রদেশ-বিহারে গেলেও কর্নাটকে কংগ্রেসের পাশে এসে দাঁড়াননি। আজ উনি বুঝতে পারছেন বিনা কংগ্রেস বাংলাতে আগে চলা সম্ভব নয়। বাংলাতে কংগ্রেস শক্তিশালী হছে বলেও দাবি সাংসদের। এমনকি রাহুল গান্ধীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখে আনেন না বলেও আক্রমণ তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+