দক্ষিণের শহরে কাটআউট! আজ ভিন রাজ্যে প্রচার শুরু মমতার
এবারের লোকসভা নির্বাচনে ভিন রাজ্যে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভিন রাজ্যে প্রথম সভা। অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তনমে সভা।
এবারের লোকসভা নির্বাচনে ভিন রাজ্যে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভিন রাজ্যে প্রথম সভা। অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তনমে সভা। ১৯ জানুয়ারি ব্রিগেডের সভার মিনিমঞ্চ দেখা যাবে সেখানে। মূল চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের অন্য নেতারা আগেই পৌঁছে গিয়েছেন সেখানে।

বিরোধী ঐক্যের ছবি
১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতায় এসেছিলেন বিরোধী জোটের নেতারা। এবার নাইডুর আমন্ত্রণে বিরোধী জোটের নেতারা সভা করতে চলেছে বিশাখাপত্তনমে। ব্রিগেডের মতো সেখানেও বিরোধী ঐক্যের ছবি তুলে ধরার চেষ্টা। ১৯ জানুয়ারি সভা থেকেই ঘোষণা করা হয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে মহাজোটের সভা হবে। একে অন্যের হয়ে প্রচার করবেন। সেই মতো শুরু হয়েছে কাজ।

দক্ষিণের শহরে মমতার কাটআউট
শহর ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডুর কাটআউটে ছেয়ে গিয়েছে। মাঝে মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট। তবে প্রচারে বিজেপি কিংবা কংগ্রেসের নেতাদের কাটআউটও রয়েছে।

মিলছেন সবাই বিশাখাপত্তনমে
সভার দিন বিশাখাপত্তনম পৌঁছচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও অনেক আগেই পৌঁছে গিয়েছেন জোটের অন্য নেতারা। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশএ একদফা প্রচার সেরে ফেলেছেন ফারুক আবদুল্লা থেকে অরবিন্দ কেজরিওয়ালরা। সূত্রের খবর অনুযায়ী, প্রচারে আসছেন তেজস্বী যাদব, এইচডি দেবগৌড়া। রবিবারের সভায় যোগ দিতে আসছেন প্রাক্তন বিজেপি মন্ত্রী অরুণ শৌরী, যশবন্ত সিংরাও।












Click it and Unblock the Notifications