বিজেপিকে একটিও ভোট নয়! ২০২৪-কে টার্গেট করে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানালেন বিজেপিকে একটিও ভোট নয়! ২০২৪-কে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান আসন্ন নির্বাচনের বিজেপিকে কেউ একটাও ভোট দেবেন না। বিজেপি হল ডেঞ্জারাস পার্টি। তাই ওদের আর ক্ষমতায় আনবেন না।

কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি ভোট বিভাজন করে জেতার চেষ্টা করে। সেই চেষ্টা রুখে দিন। এদিন ২০২৪-এ বিরোধী ভোট এক করার লক্ষ্যেই এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

২০২৪-কে টার্গেট করে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারেবারে অভিযোগ উঠেছে তিনি রাজ্যে রাজ্যে বিজেপিকে সহায়তা করেছেন। গোটা, মেঘালয়, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে কংগ্রেসকে ভেঙে বিজেপির জয়ের পথ মসৃণ করেছেন। কয়েকদিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, দিদি কিছুতেই চটাতে চান মনা মোদীজিকে। তাই কর্নাটক নির্বাচনের প্রচারে গেলেন না। ট

কর্নাটক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারে নিয়ে যাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন জেডিএস নেতা কুমারস্বামী। নবান্নে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট প্রচারে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাননি।

তবে কর্নাটক নির্বাচনে প্রচারের শেষ লগ্নে এসে তিনি কর্নাটকবাসীর প্রতি আবেদন জানালেন, একটিও ভোট বিজেপিকে দেবেন না। বিজেপির বিরুদ্ধে এককাট্টা হন। তাঁর এই আবেদনের পিছনে যে ২০২৪-এর সমীকরণ রয়েছে, তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০২৪-কে টার্গেট করে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কয়েকদিন আগে তিনি মালদহের জনসভা থেকে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বলেছিলেন, ভোটের বিভাজন রোধ করে সংখ্যালঘু সম্প্রদায়কে ন্যায়বিচারের সাথে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। মালদহের ইংরেজবাজারে একটি জনসভা থেকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, শীঘ্রই কেন্দ্রে একটি নতুন সরকার গঠিত হবে। বিজেপি আর ক্ষমতায় আসবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "মালদা ও মুর্শিদাবাদের মানুষ আমাকে বিধানসভা নির্বাচনে জয়ী হতে সাহায্য করেছে। বিজেপিকে পরাজিত করার জন্য একের বিরুদ্ধে একজনকে লড়তে হবে। ভোট বিভক্ত করা যাবে নাষ। ভোট বিভক্ত তিনি হতে দেবেন না।"

২০২৪-কে টার্গেট করে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আর এবার তিনি আর্জি জানালেন কর্নাটকবাসীদের প্রতি। তিনি বলেন, বিজেপিকে একটিও ভোট নয়। অর্থাৎ বিজেপি বিরোধী দল যে যেখানে শক্তিশালী তাঁকে ভোট দেওয়াক আবেদন জানান। ঘুরিয়ে তিনি কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বললেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি-বিরোধী দল হিসেবে জেডিএসের পাশাপাশি কংগ্রেসকেও তিনি ভোট দেওয়ার বার্তা দিলেন বিজেুপিকে একটিও ভোট নয় এই বক্তব্যের মাধ্যমে। এবার কর্নাটকে কংগ্রেসের পালে হাওয়া বইছে। অধিকাংশ সমীক্ষাই বলছে, কংগ্রেস বিজয়ী হবে এবারের কর্নাটক নির্বাচনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+