কংগ্রেসের সঙ্গে কি বজায় থাকবে জোট? সনিয়ার সন্ধির প্রস্তাবে পাকা সিদ্ধান্ত মমতার
২০১৯ লোকসভা নির্বাচনের আগে কি তাহলে সত্যিই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সম্ভাবনায় আপাতত ইতি ঘটল।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে কি তাহলে সত্যিই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সম্ভাবনায় আপাতত ইতি ঘটল। সংসদ ভবন ও সংসদের সেন্ট্রাল হলের ঘটনা সীমাবদ্ধ রইল অন্দরেই। সোনিয়ার বার্তা পেয়ে মমতা আশ্বস্ত হলেন। দিল্লির যন্তরমন্তর থেকে তিনি জানিয়ে দিলেন, জাতীয় স্তরে সবাই একসঙ্গে তাঁরা বিজেপির বিরুদ্ধে লড়বেন।

জাতীয় স্তরে একতার বার্তা
লোকসভায় কংগ্রেস সাংসদের বক্তব্যে ক্ষুন্ন হয়ে সনিয়া গান্ধীর সঙ্গে দেখা হতে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। সংসদের বাইরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর তা নিয়ে মুখ খুললেন না। বরং বলে দিলেন, জাতীয় স্তরে সমস্ত বিরোধী শক্তি এক হয়ে লড়বে।

কংগ্রেসকে বার্তা মমতার
কংগ্রেসের যেখানে ক্ষমতা আছে, সেখানে কংগ্রেস লড়ুক। বাংলায় তাঁরাই লড়বেন। এবং ৪২-এ ৪২ করে বিজেপিকে নিঃশেষ করে দিতে তাঁরা একাই একশো। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলায় আমার কিছু যায় আসবে না। কারণ বাংলায় ইতিমধ্যেই কংগ্রেস-বিজেপি-সিপিএম সমাঝোতা করে আমাদের বিরুদ্ধে লড়েছে। আবারও সমঝোতা করে লড়লেও আমরাই জিতব।

অধীর ভাষ্যের পর মমতার বিস্ফোরণ
যন্তরমন্তরে এই বক্তব্যের আগেই লোকসভায় বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন কংগ্রেসের সঙ্গে আর কোনও সম্পর্ক নয়। তারপর সোনিয়ার বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ প্রশমিত হয়। এদিন চিটফান্ড বিলকে সমর্থন দিয়ে সাংসদ অধীর চৌধুরী লোকসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা বাংলায় চুরি করেছে, তাঁরাই এখন চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। অবিলম্বে চিটফান্ডে লুঠ হওয়া টাকা ফেরত দেওয়া উচিত সরকারের।

সনিয়ার বার্তায় বরফ গলল
অধীর চৌধুরীর এই বক্তব্যকে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী পূর্ণ সমর্থন করতেই জ্বলে ওঠেন মমতা। তিনি কংগ্রেসের সঙ্গে জাতীয় স্তরেও সম্পর্ক ছিন্ন করার কথা জানান সোনিয়াকে। সোনিয়া বলেন, ইস্যুভিত্তিক দোষারোপ আমরা একে অপরকে করি, কিন্তু দিনের শেষে আমরা সবাই এক। এরপর অধীর চৌধুরীর বিরুদ্ধে নালিশ করেই ক্ষান্ত হন মমতা। যন্তরমন্তরের সভায় ফের জাতীয়স্তরে বিরোধী ঐক্য গড়ে চলার বার্তা দেন তিনি।












Click it and Unblock the Notifications