Mamata Banerjee: মমতার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস! SSC মামলায় 'সুপ্রিম' রায়ের সমালোচনার খেসারত

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা ও জনসমক্ষে রায়ের সমালোচনা করার অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আত্মদীপ নামক একটি অলাভজনক সংস্থার তরফে সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্ধার্থ দত্ত ওই নোটিস জারি করেছেন বলে সূত্রের খবর। এসএসসি মামলায় গত ৩ এপ্রিল ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট।

নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের নিয়ে বৈঠকে সুপ্রিম কোর্টের ওই রায়ের তুমুল সমালোচনা করেন মমতা। রায়ের পেছনে কোনও খেলা নেই তো? প্রশ্ন তোলেন মমতা। তিনি আরও বলেন, "অনেকে আমার বক্তব্য রেকর্ড করে বিচারপতির কাছে পাঠাতে পারেন। আমাকে জেলে ভরার জন্য। রায়ের নেপথ্যে অন্য কোনও খেলা নেই তো। কে খেলাটা খেলল,সুপ্রিম কোর্ট জানাতে পারেনি, কারা যোগ্য, কারা অযোগ্য। আইনে বলা রয়েছে, ১০ হাজার অপরাধী সাজা পেয়ে যাক, এক জন নিরপরাধও যেন সাজা না পান।"

MAMATA

প্রধান বিচারপতিকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, "সুপ্রিম কোর্টের এর আগের বিচারপতি একটা অর্ডার দিয়েছিলেন। অন্য একজন বিচারপতি সেটা বদলে দিলেন কীভাবে?" চাকরিহারাদের বাঁচাতে প্ল্যান এ, বি, সি, ডি, ই রেডি আছে বলে উল্লেখ করেন মমতা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ছত্রে ছত্রে ফুটে ওঠে বিচারব্যবস্থা নিয়ে সমালোচনা। সুপ্রিম কোর্টের রায় তিনি মানছেন না বলেও জানিয়ে দেন মমতা।

Take a Poll

চাকরি বাতিল করে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন মমতা। বড়সড় পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষকরাই উচ্চশিক্ষার কাণ্ডারী। তাদের অনেকে পরীক্ষার খাতা দেখছেন, তাদের অনেকে সোনার পদকপ্রাপ্ত। তাদের সকলকে চোর বলা হচ্ছে, সবাইকে অযোগ্য বলা হচ্ছে। আপনাকে কে অধিকার দিয়েছে? প্রশ্ন তুলে ওপেন চ্যালেঞ্জও ছোড়েন মমতা।

আদালত অবমাননার নোটিসে অভিযোগ, শীর্ষ আদালতের বিচার আসনে বসে থাকা ব্যক্তিদের অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোটিসে আরও দাবি, সুপ্রিম কোর্টের রায়ের উপর সুপরিকল্পিতভাবে সাজিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা। আত্মদীপের তরফে ওই নোটিসে আইনজীবী সিদ্ধার্থ দত্তের দাবি, ৩ এপ্রিলের রায় মেনে চলতে হবে রাজ্যকে। রায় না মানতে জনতার উদ্দেশ্যে প্ররোচনামূলক মন্তব্য রাখা যাবে না। সুপ্রিম কোর্টের কাছে মমতাকে নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে বলেও দাবি তোলা হয়েছে ওই নোটিসে। নোটিসের দাবি না মানা হলে আইনত অ্যাকশন নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+