INDIA Alliance Meeting: অমিতাভের সঙ্গে দেখা করেই সুর চড়ালেন মমতা! চাপ বাড়ল কেন্দ্রের?
INDIA Alliance Meeting: অবিলম্বে ভারতরত্ন দিতে হবে। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দুর্গাপুজোয় বাংলায় আসার জন্যে আমন্ত্রণও তাঁকে জানান তিনি। আর সেই আমন্ত্রণ গোটা বচ্চন পরিবার নিয়েছে বলে জানা গিয়েছে।
ফলে বাংলার দুর্গাপুজোয় এবার বাঙালির জামাইবাবুকে চাক্ষুষ করতে পারে বাংলার মানুষ। বুধবার মুম্বই পৌঁছেই অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাড়ে চারটে নাগাদ মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। আর সেখান থেকে সরাসরি বিগ বি'র বাড়িতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান।

একেবারে বাড়ির ভিতরে ঢুকে যায় তাঁর গাড়ি। বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বচ্চন পরিবার। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে তৃণমূল। যেখানে জয়া বচ্চনকে জড়িয়ে ধরতে যাচ্ছে তৃণমূল সুপ্রিমোকে।
অমিতাভ-জয়া ছাড়াও অভিষেক, ঐশ্বর্য রাই বচ্চন সহ গোটা পরিবারই উপস্থিত ছিলেন। এমনকি ছিলেন তাদের সন্তান আরাধ্যাও। জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাখিও পড়িয়ে দেন। এমনকি পরিবারের অন্যান্য সদস্যদের হাতেও বিভিন্ন উপহার তিনি তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় মুখ্যমন্ত্রী বচ্চন পরিবারের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন।
তারপর বিগ বি'র বাড়ি থেকে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিৎ। অনেক আগেই তা দেওয়া উচিৎ ছিল। আমার কাছে থাকলে আমি এতদিনে দিয়ে দিতাম।
আর তা না দিলে এই দাবি মানুষের মধ্যে থেকে উঠে আসা উচিৎ বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, অমিতাভজি প্রতি বছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকেন। তাঁকে এবার দুর্গা পুজোয় আমন্ত্রণ জানিয়ে এসেছি বলেও এদিন সাংবাদিকদের জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
#WATCH | Mumbai: West Bengal CM Mamata Banerjee speaks on her meeting with Bollywood actor Amitabh Bachchan at his residence.
— ANI (@ANI) August 30, 2023
"I am happy today. I met 'Bharat Ratan' of India Amitabh Bachchan (Mamata Banerjee called Bollywood actor Amitabh Bachchan Bharat Ratan) and also tied… pic.twitter.com/qoTsYbJVFH
তবে দীর্ঘ আলাপচারিতায় পুরানো দিনের একাধিক কথা উঠে এসেছে। এমনকি বাংলা সিনেমা ধন্যি মেয়েতে জয়া বচ্চনের কথাও উঠে এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই সাক্ষাতে তিনি অনেক খুশি বলেও জানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications