মোদী-শাহ সরলে অন্য সমীকরণ! অঙ্ক দিয়ে মমতা বুঝিয়ে দিলেন যাবতীয় সম্ভাবনা
এবার আর বিজেপি সরকার আসছে না কেন্দ্রে। এবার দিল্লিতে সরকার গড়বে ইউনাইটেড ফ্রন্ট। জোটই এবার স্থায়ী সরকার গড়বে, এ ব্যাপারে নিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যোইটপাধ্যায়।
এবার আর বিজেপি সরকার আসছে না কেন্দ্রে। এবার দিল্লিতে সরকার গড়বে ইউনাইটেড ফ্রন্ট। জোটই এবার স্থায়ী সরকার গড়বে, এ ব্যাপারে নিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যোইটপাধ্যায়। জনপ্রিয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মমতা বলেন, বিজেপি অনেক চেষ্টা করবে, প্রয়োজনে মোদী-শাহকে সরিয়েও চেষ্টা করতে পারে সরকার গড়ার।

বিজেপি, নৈব নৈব চ
তিনি বলেন, যতই চেষ্টা করুক, কোনওভাবেই সফল হবে না বিজেপি। তাঁর সাফ কথা মোদী সরকার তো হচ্ছেই না। মোদী-শাহকে সরিয়েও আর লাভ হবে না। কাউকে পাশে পাবে না বিজেপি। মোদী-শাহ সরলে মমতা কি সমর্থন করতে পারেন বিজেপিকে? এই প্রশ্নেরও সোজাসাপ্টা উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপিকে সমর্থন নৈব নৈব চ। কাকে সমর্থন করব, এখন তো অটলজি নেই!

কোন অঙ্কে নিশ্চিত
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোন অঙ্কে নিশ্চিত হলেন যে, এবার আর কোনওভাবেই বিজেপি সরকার আসছে না? মমতা বলেন, উত্তরপ্রদেশে সপা-বসপা জোটের সামনে ধরাশায়ী হচ্ছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, এমনকী গুজরাটেও কংগ্রেস ভালো ফল করবে। তাহলে বিজেপি আসনটা পাবে কোথায়!

বড়জোর ১৪০ থেকে ১৫০
তবে বিজেপির বৃহত্তম দল হবে বলে জানিয়েছেন মমতা। তবে বড়জোর ১৪০ থেকে ১৫০। দেড়শো কোনওভাবেই পেরোবে না বিজেপি। আর খুব খারাপ করলে ১২৫। কংগ্রেসও পাবে ১২৫-১৩০। সেদিক দিয়ে বিচারে আঞ্চলিক দলগুলো অনেক বেটার রেজাল্ট করবে।

কোনও সমঝোতা নয়
এ প্রসঙ্গেই তিনি বলেন, সংখ্যা জোগাড়ের জন্য বিজেপি মোদীকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে শেষ চেষ্টা করতে পারে। সেরকম হলে নীতিন গডকড়িকে সামনের সারিতে ফের আনতে পারে বিজেপি। সেক্ষেত্রে কী অবস্থান বদলাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? মমতার চটজলদি উত্তর, বিজেপির নেতারা যে ব্যবহার করেছে, আর কোনও সমঝোতা করব না। এমনকী রাজনাথের ব্যবহারও তাঁকে আঘাত করেছে।












Click it and Unblock the Notifications