দিল্লিতে মোদী-মমতার বৈঠক! সৌজন্য সাক্ষাতে ভ্যাকসিন নিয়ে কথা, বললেন মুখ্যমন্ত্রী
দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী (narendra modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সাক্ষাৎ। এদিন বিকেল ৪টের কিছু পরে বৈঠক শুরু হয়। যা চলে আধঘন্টার বেশি কিছু সময় ধরে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়
দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী (narendra modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সাক্ষাৎ। এদিন বিকেল ৪টের কিছু পরে বৈঠক শুরু হয়। যা চলে আধঘন্টার বেশি কিছু সময় ধরে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান সৌজন্য সাক্ষাতে টিকা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বাংলার জন্য আরও ভ্যাকসিন নিয়ে কথা
প্রায় দুবছর তিনি দিল্লিতে যাননি। দীর্ঘদিন কথা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে। এবার দিল্লি যাত্রায় মুখ্যমন্ত্রীর অন্যতম উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করা। তা এদিন হয়েছে। বিকের চারটের কিছু পরে প্রধানমন্ত্রীর বাসভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় আধঘন্টার বেশি সময় ধরে কথা হয়। বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সাক্ষঙ্যৎ ছিল সৌজন্যমূলক। সাক্ষাতে ভ্যাকসিন নিয়ে কথা হয়েছে। জনসংখ্যার নিরিখে রাজ্যের জন্য আরও ভ্যাকসিন দেওয়ার দাবি তিনি করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে যে ভ্যাকসিন দেওয়ার পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে, তাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভোটের পরে কলাইকুন্ডায় দেখা হলেও কথা হয়নি।

বাংলার জন্য নাম বদলের অনুরোধ
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যের নাম বদলের বিষয়টি নিয়েও কথা হয়চেছে তাঁদের মধ্যে। প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন বিষয়টি দেখার জন্য। প্রধানমন্ত্রী এব্যাপারে দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অনেক কিছুই বাইরের জন্য নয়
এরপরে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে প্রশ্ন উড়ে আসে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা। এই সময় মুখ্যমন্ত্রী একটুকুও মেজাজ না হারিয়ে জবাব দেন, বৈঠকের এমন কিছু বিষয় থাকে যা বাইরে আলোচনার জন্য নয়।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত নিয়ে অনিশ্চয়তা
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত নিয়ে অনিশ্চতা তৈরি হয়েছে। কেননা রাষ্ট্রপতির সঙ্গে কেউ দেখা করতে গেলে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পাশাপাশি আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট লাগে। তাঁর ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গেলেও, দিল্লিতে কোথায় আরটিপিসিআর টেস্ট করাবেন, তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, যদি তা সম্ভব হয়, তাহলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন তিনি।












Click it and Unblock the Notifications