পুরীতে জমি পছন্দ মুখ্যমন্ত্রী মমতার! কোথায় তৈরি হচ্ছে বাংলার এই অতিথি নিবাস
ওডিশায় জমি পছন্দ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সকালে রাজ্য সরকারের নিবাস তৈরির জন্যে পুরীতে প্রস্তাবিত জমি দেখতে যান তিনি। গোটা এলাকা ঘুরে দেখেন মুখমন্ত্রী। কথা বলেন সে রাজ্যের প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও। দীর্ঘ পর্যবেক্ষণের পর জমি পছন্দ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ওডিশা এবং বাংলা মিলিয়ে তিনি বলেন, আমি খুশি আছুন্তি। জমি দেখুন্তি, পছন্দ হয়ন্তি। শুধু তাই নয়, পুরী বাঙালিদের প্রথম বাড়ি বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ওড়িশা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী
তিনদিনের সফরে ওড়িশা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বর বিমানবন্দরে নেমেই তিনি জানিয়েছেন, এটা তাঁর ব্যক্তিগত সফর। তবে এই সফরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার সেই বিষয়টি তুলে ধরেন। বলেন, আগামীকাল বৃহস্পতিবার নবীনজির সঙ্গে কথা হবে। এমনকি এই বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হোটেল পাননি মমতাও
তবে সারা বছর পুরিতে বহু মানুষ। একটা বড় অংশের মানুষ বাংলাতে আসেন। ফলে হোটেল পাওয়াটা রীতিমত চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। এমনকি মঙ্গলবার তাঁর সঙ্গে যে সমস্ত সাংবাদিকরা এসেছেন তাঁদের হোটেল পেতে খুব সমস্যা হয় বলে জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তিনিও খুঁজে পাননি বলেও কার্যত স্বীকার করে নেন তিনি। তবে নবীনজি তাঁকে স্টেট গেস্ট ঘোষণা করাতে তিনি সরকারি একটি বাংলোতে রয়েছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অনেকদিন ধরেই তাঁর ইচ্ছে ছিল পুরীতে রাজ্য সরকারের একটি বাড়ি বানানোর। সেটা পুর্নতা পেতে চলেছে বলে দাবি তাঁর।

কোথায় তৈরি হচ্ছে এই বাড়ি
ওডিশার মেরিন ড্রাইভ খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। স্বর্গদ্বার থেকে এটি সোজা চলে গিয়েছে। সেখানেই জমি এদিন দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক কতটা জমির উপর ওই রাজ্য সরকারের অতিথি নিবাস তৈরি হবে সেটি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে আলোচনা করেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমুদ্রের ধারে কিছু করতে গেলে অনেক বিধি রয়েছে। আর তা মেনেই বাড়ি তৈরি করতে হবে। মাটি পরীক্ষা, বিল্ডিং পার্মিশন সহ একাধিক বিষয় আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটু সময় লাগবে। তবে সবুজ সঙ্কেত পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজো দিলেন মমতা
এই জমি দেখার কাজ শেষ হওয়ার পরেই সোজা চলে যান জগন্নাথ মন্দিরে পুজো দিতে। নির্ধারিত সময়ের আগেই মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিনীতি মেনেই প্রশাসনিক প্রধান প্রভু জগন্নাথের কাছে পুজো দিয়েছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications