'সাইনবোর্ড হতে আসিনি, বাংলার প্রকল্প হবে গোয়াতেও' বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

'সাইনবোর্ড হতে আসিনি, বাংলার প্রকল্প হবে গোয়াতেও' বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

গোয়ায় পা রেখেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বহিরাগত নই। আমি গোয়ার সন্তান বলে সরাসরি বিজেপিকে বুঝিয়ে দিয়েছেন তিনি বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়বেন না বলে বুঝিয়ে দিয়েছে। তিনি বলেছেন সাইনবোর্ড হতে এখানে আসেনি। মুখ্যমন্ত্রী হতেও এখানে আসিনি। গোয়ার উন্নয়নের জন্য এসেছি। বাংলার প্রকল্পও চালু হবে গোয়ায়। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

বিজেপিকে চ্যালেঞ্জ

বিজেপিকে চ্যালেঞ্জ

গোয়ায় তাঁর অভ্যর্থনায় বিরোধিতায় সররকম চেষ্টা করেছে বিজেপি। বিমানবন্দর থেকে বেরোতেই কালো পতাকা দেখানো। জয়শ্রীরাম স্লোগান সবই দেওয়া হয়েছে।কিন্তু তিনি যে তাতে ডরান না তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি রীতিমত বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গোয়া জয়ের বার্তা দিয়েছেন। একুশের ভোটের আগে যিনি মোদী শাহকে বহিরাগত বলে নিশানা করেছিলেন সেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো গোয়ায় পা রেখে বলেছেন, আমি গোয়ারই সন্তান। আমি অভিন্ন ভারতে বিশ্বাস করি। আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি। তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়। সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি। গোয়ায় আসার আগে আমাদের পোস্টার বিকৃত করা হয়েছে। এসব করলে ভারত থেকে আপনারা মুছে যাবেন।

বাংলার প্রকল্প হবে গোয়াতেও

বাংলার প্রকল্প হবে গোয়াতেও

তৃণমূল কংগ্রেস সরকারের একাধিক প্রকল্প নিয়ে গোয়ায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্প চালু করা হয়েছে। গোটা বিশ্বে স্বীকতি পেয়েছে বাংলার কন্যাশ্রী প্রকল্প। সেই প্রকল্প গুলি এবার গোয়াতেও চালু করতে চায় তৃণমূল কংগ্রেস এমনই দাবি করেছে মমতার এই বার্তায় গোয়ায় সরকার গড়ার ইঙ্গিত ছিল তাতে কোনও সন্দেহ নেই। কারণ কয়েকদিন আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানিয়েছিলেন গোয়ায় ৩ মাসের মধ্যে সরকার গড়ে দেখাবে তৃণমূল কংগ্রেস।

একের পর এক যোগদান

একের পর এক যোগদান

মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় পা রাখতেই একের পর এক তারকার যোগদান শুরু হয়ে গিয়েছে। সকালেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদেন নাফিসা আলি। তারপরেই আবার টেনিস তারকা লিয়েন্ডার পেজও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই তালিকা দীর্ঘ হতে পারে বলে খবর। নফিসা আলি, লিয়েন্ডার পেজ ছাড়াও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন জনপ্রিয় গায়ক লাকি আলিও। ডেরেক ওব্রায়েনের উপস্থিতিতেই হচ্ছে একের পর এক যোগদান। প্রসঙ্গত উল্লেখ্য গোয়ায় সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হয়েছে ডেরেক ওব্রায়েনকে। গত এক মাস ধরে সেখানে টিম নিয়ে রয়েছেন তিনি।

গোয়ার উন্নয়নের বার্তা

গোয়ার উন্নয়নের বার্তা

পর্যটনে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বর্ধিষ্ণু কোনও জায়গা যদি ভারতে থেকে থাকে তাহলে সেটা গোয়া। সেই গোয়াতে পৌঁছে েসখানকার উন্নয়নের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। 'আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ১০ বছর আগে রেলমন্ত্রী থাকাকালীন গোয়া এসেছিলাম। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে এসেছিলাম,রেলমন্ত্রী থাকাকালীন আরও একবার এসেছিলাম। কোঙ্কন রেলে অ্যান্টি কলিশন ডিভাইস চালুর সময় এসেছিলাম। গোয়াতে নতুন সকাল আনতে হবে।'

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+