ইডি-সিবিআইকে দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা! মোদী বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে বৈঠকের আহ্বান মমতার
দেশের প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে (Democracy) হত্যা করা হচ্ছে। শাসক বিজেপি ইডি (ed)-সিবিআই (cbi)-সিভিসি (cvc)-আয়কর দফতরকে ব্যবহার করছে, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে। তাঁদেরকে টার্গেট করা হচ্ছে, হেনস্থাও করা হচ্ছে। এর
দেশের প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে (Democracy) হত্যা করা হচ্ছে। শাসক বিজেপি ইডি (ed)-সিবিআই (cbi)-সিভিসি (cvc)-আয়কর দফতরকে ব্যবহার করছে, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে। তাঁদেরকে টার্গেট করা হচ্ছে, হেনস্থাও করা হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)বিরুদ্ধে মুখ্যমন্ত্রীদের চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।

সিবিআই-এর নির্দেশকে উপেক্ষা
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে শীতকালীন অধিবেশনে দিল্লি স্পেশাল পুলিশ (সংশোধনী) বিল ২০২১ এবং সিভিসি (সংশোধনী) বিল ২০২১ পাশ করানো হয়েছে। বিরোধীদের ওয়াক আউটের পরে পাশ করানো এই দুই বিলের মাধ্য ইডি এবং সিবিআই ডিরেক্টরদের ৫ বছর কাজ করার অধিকার দেওয়া হয়েছে।

বিজেপিকে প্রতিরোধ করার ডাক
মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে বলেছেন, সবাই মিলে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের যে উদ্দেশ্য নিয়ে চলেছে, তাকে প্রতিরোধ করতে হবে। বিরোধী নেতাদের হেনস্থা করতেই এসব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নির্বাচনের মুখেই কেন্দ্রীয় বাহিনী সক্রিয়তা দেখাতে শুরু করে। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা দেখা যায় না বলেও অভিযোগ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলি বিচার বিভাগের নির্দেশকে উপেক্ষা করছে। তাঁর অভিযোগ রাজনৈতিক দ্বিচারিতার কারণে মানুষ বিচার পাচ্ছেন না। যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি।
|
বিজেপির আচরণ প্রতিশোধমূলক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন তারা সরকারের স্বচ্ছতায় বিশ্বাসী। তবে তার জন্য বিজেপির প্রতিশোধমূলক রাজনীতি কখনই মেনে নেবেন না। বিজেপি রাজনীতিতে ডাইনি খোঁজার মতো করতে বলেও চিঠিতে লিখেছেন তিনি। বিজেপি বিচার বিভাগের একাংশকে প্রভাবিত করে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী মুখ্যমন্ত্রীদের বৈঠকের আহ্বান
বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছেন একসঙ্গে বসার জন্য। উপায় খুঁজে বের করতে সবার সুবিধা অনুযায়ী, বৈঠকের জায়গা খুঁজতেও অনুরোধ করেছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ হতেও আহ্বান করেছেন তিনি। দেশের সব প্রগতিশীল শক্তিকে একত্রিত হয়ে অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান করেছেন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে এই আহ্বান তৃণমূল নেত্রীর একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে তার আগে এইবছরেই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাতে পদক্ষেপ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।












Click it and Unblock the Notifications