ত্রিপুরায় পরিবর্তনের ডাক মমতার, আগরতলার জনসভায় সিপিএমকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রীর

আগরতলা, ৯ অগাস্ট : প্রত্যাশামতোই ত্রিপুরায় গিয়ে জনসভা করে রাজ্য সরকারে পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আগরতলার আস্তাবল মাঠে জনসভা করে নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কড়া ভাষায় আক্রমণও করেছেন তিনি।

আগামী ২০১৮ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেরাজ্যে দীর্ঘ দু'দশকের বেশি সময় ধরে একটানা ক্ষমতায় রয়েছে সিপিএম। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মানিস সরকার। সেই সরকারকেই উৎখাতের ডাক দিয়েছেন মমতা।

ত্রিপুরায় পরিবর্তনের ডাক মমতার

এদিন ত্রিপুরার জনসভায় পশ্চিমবঙ্গে তৃণমূলের সুশাসনের দলিল পেশ করার পাশাপাশি উত্তর-পূর্বের এই রাজ্যের দৈন্যদশার চিত্র তুলে ধরেন মমতা। বলেন, সিপিএমকে বাংলার মানুষ তাড়িয়েছে। ওরা অত্যাচার ছাড়া আর কিছু বোঝে না। এই বলে ত্রিপুরাতেও মা-মাটি-মানুষের সরকার তৈরির ডাক দেন বাংলার মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা বলতে গিয়ে মমতা বলেন, ২ টাকা কিলো দরে চাল, বিনামূল্যে চিকিৎসা, মিড ডে মিল, ছাত্রছাত্রীদের ভাতা, বেকার ভাতা, নানা প্রকল্প যেমন কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি তৈরি করেছে তৃণমূল সরকার। এছাড়া ছাত্রছাত্রীদের সাইকেল, স্কুল ব্যাগ, জুতো ইত্যাদি দেওয়া হচ্ছে।

মমতা অভিযোগ, সিপিএম দীর্ঘদিন ত্রিপুরা শাসন করেও রাজ্যের কোনও উন্নয়ন করেনি। শুধু ভাঁওতা দিয়ে মিথ্যা কথা বলে গিয়েছে। চক্রান্ত করে চলেছে, মানুষকে বিভ্রান্ত করছে। মমতার কথায়, সিপিএম রাজ্য জুড়ে লুঠ চালিয়েছে, সন্ত্রাস করছে ও চিটফান্ডের ব্যবসা চালিয়ে মানুষকে বোকা বানিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ত্রিপুরার মানুষের বিন্দুমাত্র উন্নয়ন করেনি সিপিএম। কেন এরাজ্যের মানুষ চিকিৎসা করাতে দিল্লি, কলকাতা অথবা অসম সহ বিভিন্ন রাজ্যে ছুটে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে মানিক সরকারের সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা।

এরাজ্যে দশকের পর দশক ধরে ঘুরে ফিরে কংগ্রেস অথবা সিপিএম শাসন করেছে। মমতার অভিযোগ, কংগ্রেসকে সঙ্গে নিয়ে রাজ্য়ের কোনও উন্নয়ন করেনি সিপিএম। অর্থাৎ সিপিএমকে সাহায্য করে গিয়েছে কংগ্রেস। আর সেজন্যই এই দুই দলের বদলে তৃণমূলের সরকার ত্রিপুরায় তৈরি হোক এই দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+