Mamata Banerjee: ত্রীস্তরীয় নিরাপত্তা বলয়, আজমেঢ় শরিফে দরগায় চাদর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: ত্রীস্তরীয় নিরাপত্তা বলয়, আজমেঢ় শরিফে দরগায় চাদর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নির্ধাবির সূচি মেনেই আজমেঢ় শরিফে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানকার নিয়ম মেনেই মাথায় কাপড় দিয়ে দরগায় প্রবেশ করেন তিনি। সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। তাঁকে দেখতে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ।

আজমেঢ় শরিফে মমতা

আজমেঢ় শরিফে মমতা

আজমেঢ় শরিফের দরগায় চাদর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ১২টা নাগাদ আজমেঢ় দরগায় পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নিয়ম মেনে সেখানে চাদর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল আজমেঢ় শরিফ দরগায়। রাজ্য থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ পুলিশ বাহিনী পৌঁছেছিলেন সেখানে। তারপরে সেখান থেকে পৌঁছেছিলেন রাজস্থান পুলিশকর্মীরা। গোটা দরগা ঘিরে ফেলেছিলেন তাঁরা।

আজমেঢ় শরিফে দিদি-দিদি রব

আজমেঢ় শরিফে দিদি-দিদি রব

মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যে রাজস্থানেও রয়েছে তা এদিন স্পষ্ট হয়ে গেল। আজমেঢ় শরিফে মমতা আসছেন বলে সকাল থেকেই ভিড় করেছিলেন অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছতেই সেখানে দিদি- রব শোনা গিয়েছে। তাঁদের অনেকেই আবার বাংলাদেশ থেেক এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা পছন্দ করেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বাসিন্দা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যে সীমান্তের ওপারেও রয়েছে এদিন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

মমতার আজমেঢ় সফরে জাতীয় রাজনীতিতে প্রভাব

মমতার আজমেঢ় সফরে জাতীয় রাজনীতিতে প্রভাব

মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই আজমঢ় শরিফ পর্যন্ত রেলপথের সূচনা করেছিলেন। সেদিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজমেঢ় শরিফ সফর যেমন তকাৎপর্যপূর্ণ ঠিক তেমনই জাতীয় রাজনীতিক ক্ষেত্রেও এর আলাদা তাৎপর্য রয়েছে। কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থান। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছে। ২০১৪-র লোকসভা ভোটের আগে কি সেই দূরত্ব ঘুচিয়ে নিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আজমেঢ় শরিফ সফর। প্রসঙ্গত উল্লেখ্য প্রতিবছরই এখানে চাদর চড়িয়ে থাকেন।

পুস্কর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

পুস্কর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

আজমেঢ় শরিফ শুধু নয় আজই আবার পুস্করেও যাবেন তিনি। আজমেঢ় শরিফে চাদর চড়িয়ে সোজা তিনি রওনা হয়ে যান পুস্করের উদ্দেশ্যে। সেখানে ব্রহ্মা মন্দিরে পুজো দেবেন তিনি। গোটা দেশে একমাত্র পুস্করের রয়েছে ব্রহ্মা মন্দির। সেখানে পুজো দেবেন তিনি। একই দিনে আজমেঢ় এবং পুস্করে গিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+