এবার মহিলারা পাবেন এক হাজার টাকা! প্রতিবেশী এই রাজ্যে দাঁড়িয়ে আরও কী বললেন মমতা

এবার মহিলারা পাবেন এক হাজার টাকা! প্রতিবেশী এই রাজ্যে দাঁড়িয়ে আরও কী বললেন মমতা

Meghalaya: নির্বাচন চলাকালীনই তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলকে (Saket Gokhale) গ্রেফতার করে গুজরাত পুলিশ (Gujarat police)। এমনকি জামিন পাওয়ার পরেও ফের একবার গ্রেফতার করা হয়। আর তা নিয়ে রীতিমত দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

শুধু তাই নয়, এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। ভয় পেয়েই বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলেও অভিযোগ মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের দাবি, ভিতরের তইথ্য ফাঁস হয়ে যাওয়ার কারনেই এভাবে তৃণমূল মুখপাত্রকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি তাঁদের।

অন্যদিকে একাধিক ইস্যুতেও আজ বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

সাকেত গোখলকে মঞ্চে তুলে আনলেন মমতা

সাকেত গোখলকে মঞ্চে তুলে আনলেন মমতা

আর এই বিতর্কের মধ্যেই আদর্শ নেতা হিসাবে সাকেত গোখলকে মঞ্চে তুলে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই মেঘালয়ে নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে সে রাজ্যে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই সাকেতকে পাশে নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমোর। তাঁর বার্তা, ''নেতা হতে হলে, এরকমই হতে হবে। ধৈর্য থাকতে হবে, সহ্য করতে হবে''। তবে এদিন ফের একবার সাকেত গোখেলকে আদর্শ নেতা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

ঘালয়ের মানুষের হাতে থাকবে

ঘালয়ের মানুষের হাতে থাকবে

অন্যদিকে ক্ষমতা মেঘালয়ের মানুষের হাতে থাকবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক আপনাদের সঙ্গে থেকেই কাজ করবে। এমনকি তিনি সবরকম ভাবে পরামর্শ দেবেন বলেও সভাতে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন দিল্লি কিংবা অসম থেকে এসে মেঘালয় শাসন করবে? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিন সভা একাধিক ইস্যুতে কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, অনেকেই প্রচার করছেন তৃণমূল বাঙালিদের দল। এই ইস্যুতেও মেঘালয় মানুষের সামনে ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূলকে সর্বভারতীয় দল বলেও ব্যাখ্যা দেন তিনি।

 মাসে হাজার টাকা করে দেওয়া হবে

মাসে হাজার টাকা করে দেওয়া হবে

পাশাপাশি মেঘালয় থেকে উন্নয়নের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মেঘালয়েও আমরা সব উন্নয়নমূলক প্রকল্প চালু করব। পাশাপাশি বাংলাতে যে সমস্ত উন্নয়ন কর্ম কাজ চলছে সে বিষয়ে তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের কথা বলেন। একই সঙ্গে জানান, মেঘালয়ে তৃণমূল ক্ষমতায় এলে মহিলাদেরও মাসে হাজার টাকা করে দেওয়া হবে। সে রাজ্যে এই প্রকল্পের নাম দেওয়া ‘উই কার্ড। আজ মঙ্গলবার বেশ কয়েকজনের হাতে এই কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মেঘালয়ে পরিবর্তন আসন্ন, নতুন সূর্য উঠবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+