সেই বহু চর্চিত বৈঠক আজ, ১০ জনপথে সোনিয়া-মমতা সাক্ষাৎ ঘিরে উত্তাপ চড়ছে রাজধানীতে

সেই বহু চর্চিত বৈঠক আজ, ১০ জনপথে সোনিয়া-মমতা সাক্ষাৎ ঘিরে উত্তাপ চড়ছে রাজধানীতে

দিল্লি সফরের তৃতীয় দিনে ঠাসা কর্মসূচি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সকলের নজর থাকবে সোনিয়া-মমতা বৈঠকের দিকে। আজ বিকেলে দিল্লির ১০ জনপথে সোনিয়া গান্ধীর বাসভবনে হবে সেই হাইভোল্টেজ বৈঠক। যার প্রস্তুতি আগেই সেরে রেখে গিয়েছে প্রশান্ত কিশোর। সেই বৈঠকে কেবল সোনিয়া গান্ধীই থাকবেন না আরও কেউ থাকবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

দিল্লি সফরের তৃতীয় দিন মমতার

দিল্লি সফরের তৃতীয় দিন মমতার

দিল্লি সফরের আজ তৃতীয় দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত পরশু অর্থাৎ সোমবার রাতে তিনি দিল্লিতে পৌঁছন। তারপরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা। সেখানে রাজ্যের একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নাম বদল এবং ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার করেছেন বলে সূত্রের খবর।

 তৃতীয় দিনে ঠাসা কর্মসূিচ

তৃতীয় দিনে ঠাসা কর্মসূিচ

আজ দিল্লি সফরের তৃতীয় দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ ঠাসা কর্মসূচি রয়েছে। গতকাল থেকেই তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একাধিক রাজনৈিতক নেতা সময় চেয়ে রেখেছেন। তারমধ্যে যেমন কেজরিওয়াল রয়েছেন তেমনই রয়েছেন জাভেদ আখতার, শাবানা আজমিও। কাজেই সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী। এরই মধ্যে আবার দলের নেতাদের সঙ্গেও বৈঠক রয়েছে মমতার।

সোনিয়া-মমতা বৈঠক

সোনিয়া-মমতা বৈঠক

আজ দিল্লির ১০ জনপথের দিকে নজর থাকবে সকলের। প্রায় ২ বছর পর সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে চারটেয় হবে বৈঠক। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তাই নিয়ে চড়ছে পারদ। ২০২৪-কে টার্গেট করেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছে তৃণমূল কংগ্রেস এমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈিতক মহলে।

খেলা হবে

খেলা হবে

মমতা দিল্লিতে পার রাখতেই রাজধানীতে খেলা হবে স্লোগান শোনা যাচ্ছে। সংসদেই খেলা হবে স্লোগান িদয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেস নেত্রী নিজেই বলেেছন খেলা এখনও শেষ হয়নি। এবার রাজ্যে রাজ্যে খেলা হবে। যতক্ষণ না গোটা দেশ থেকে বিজেপিকে সাফ করা যাচ্ছে ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে বলে স্লোগান দিয়েছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+