মোদী বিরোধী লড়াইয়ে সমস্ত শক্তিকে আহ্বান পাওয়ারের, আঞ্চলিক শক্তিকে এক হতে বললেন মমতা
মোদী বিরোধী জোটে কী থাকবে কংগ্রেস? একঘন্টার বৈঠক শেষে গুরুত্বপূর্ণ বার্তা মমতা-পাওয়ারের
২১ জুলাইয়ের মঞ্চ থেকেই সবাইকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছিলেন, শরীরে অসুখ সেরে যাওয়ার পর ওষুধ খেয়ে কোনও লাভ নেই। আর এরপরেই দিল্লিতে সবাইকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন। সেই মতো দিল্লি উড়ে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। শরদ পাওয়ার, সোনিয়া গান্ধীদের সঙ্গে বৈঠকে বস্তে চেয়েছিলেন। কিন্তু সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হলেও এনসিপি প্রধানের সঙ্গে বৈঠক হয়নি। কিন্তু আজ বুধবার প্রায় দুজনের দুঘণ্টা বৈঠক হয়। শরদ পাওয়ার সঙ্গে এদিন একাধিক বিষয়ে আলোচনা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কংগ্রেসের সঙ্গে জোট ধাক্কা!
তবে মোদী বিরোধী জোট প্রক্রিয়ার শুরুতেই ধাক্কা! লড়াইয়ে নেই কংগ্রেস। ফলে কংগ্রেসকে সঙ্গে না নিয়ে কীভাবে মোদী বিরোধী জোট সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও আজ বুধবার এনসিপি প্রধানের সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লড়াইয়ের ময়দানে নামতে হবে সবাইকে। কিন্তু কেউ যদি নামতে না চায় তাহলে কীভাবে সম্ভব? প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর। অন্যদিকে শরদ পাওয়ার বলেন, পুরোটাই আলোচনা সাপেক্ষে।
|
মোদী বিরোধী সবাইকে আহ্বান
প্রায় একঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদ পাওয়ার। সাংবাদিক বৈঠকে মমতার পাশে ছিলেন অভিষেক। সেই বৈঠকে কংগ্রেস নিয়ে প্রশ্ন করা হলে এনসিপি প্রধানের জবাব, কংগ্রেস বলে কিছু না, মোদী বিরোধী সমস্ত শক্তিগুলিকে আগে একজোট হতে হবে। আর একজোট হতে যারা আসতে চাইবে সবাইকে স্বাগত জানানো হবে বলে জানান তিনি। শরদ পাওয়ারের মতে, এই মুহূর্তে আমাদের প্রয়োজন একটা শক্তিশালী বিকল্প। আর এতে সহমত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধায়। তবে তাঁর মতে, একলা কেউ কিছু করতে পারবে না। আঞ্চলিক শক্তিগুলিকে একজোট হওয়ার বার্তা দেন।

বৈঠক সফল
এদিন প্রায় এক ঘন্টা বৈঠক হয়। বৈঠক শেষে মমতা বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। মঙ্গলবারও আদিত্য ঠাকরে এবং সঞ্জয় রাউতের সঙ্গে আলচনা হয়েছে। একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে তৃণমূল সুপ্রিমোর এই মুম্বই সফর রাজনৈতিক ভাবে সফল বলেও কার্যত বার্তা। এনসিপি প্রধান শরদ পাওয়ারও বৈঠক শেষে বলেন, আগামিদিনের লক্ষ্যে পজিটিভ আলচনা হয়েছে। একই সঙ্গে তিনি যোগ করেন, লড়াই আজকের জন্যে নয়। আগামী ভোটের দিকে তাকিয়ে তৈরি হতে হবে। আর তা হতে গেলে প্রয়োজন শক্তিশালী বিকল্প। তবে নেতা কে হবে? সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি পাওয়ার।

ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দিলীপের
মোদী বিরোধী এই জোট নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে সবাই মিলে হাত তুলে দাঁড়িয়ে ছিল। কিন্তু ফল কি হয়েছিল তা দেশের মানুষ দেখেছিল। ফলে এই সব করে কোনও লাভ নেই বলেই দাবি সাংসদের। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফর নিয়েও প্রশ্ন তাঁর। দিলীপের মতে, তাঁকে কেউ পাত্তা দিচ্ছেন না। তিনি নিজে যেচে যেচে দেখা করছেন নেতাদের সঙ্গে।












Click it and Unblock the Notifications