হেমন্তের শপথেই দেখা হবে রাহুল-মমতার! লক্ষ্মীবারেই সবার নজর থাকবে প্রতিবেশী রাজ্যে

Hemant Soren swearing: লক্ষ্মীবারেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে (Jharkhand Chief Minister-elect) শপথ নেবেন হেমন্ত সোরেন (Hemant Soren)। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধী (Rahul Gandhi), আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), তেজস্বী যাদব সহ ইন্ডিয়া ব্লকের (INDIA bloc) একাধিক নেতা-নেত্রী।

এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকতে পারে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে তাঁর কাছেও হেমন্ত সোরেনের শপথের অনুষ্ঠানে (Hemant Soren swearing) হাজির থাকার আমন্ত্রণ এসেছে বলে জানা গিয়েছে। ফলে বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ড যাওয়ার জোর সম্ভাবনা আছে।

Hemant Soren

যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি। এমনকি নবান্নের তরফেও কিছু জানানো হয়। তবে মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড গেলে তা হবে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এই সফরে রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূল সুপ্রিমোর দেখা হওয়ার জোর সম্ভাবনা আছে।

সম্প্রতি লোকসভাতে রণকৌশল ঠিক করতে কংগ্রেসের নেতৃত্বে বৈঠক হয়। যেখানে ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদরা উপস্থিত ছিলেন। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে দিল্লিতে থাকলেও সেই বৈঠকে কোনও তৃণমূল সাংসদ যোগ দেননি। এমনকি আদানি ইস্যুতে লোকসভার শীতকালীন অধিবেশনে কংগ্রেসের পাশে তৃণমূল নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে। ফলে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। এমনকি জোট থেকে তৃণমূল কী বেরিয়ে আসবে তা নিয়েও জোর চর্চা চলছে।

আর এরমধ্যেই চাঞ্চল্যকর দাবি করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কার্যত কংগ্রেসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। সাংসদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে এগিয়ে চলুন ইন্ডি জোট। যদিও এহেন মন্তব্য নিয়ে তীব্র পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে প্রদেশ কংগ্রেস নেতারা। আর এই সংঘাতের আবহেই ঝাড়খণ্ডে রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখা হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে।

বলে রাখা প্রয়োজন, ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় (Jharkhand Election Result 2024) ৫৬ টি আসন নিয়ে ফের একবার ক্ষমতায় ফিরেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha (JMM) এবং কংগ্রেস (Congress) জোট। এরপরেই হেমন্ত সোরেন চতুর্থ বারের জন্য সে রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দেন।

অন্যদিকে বিজেপি জোটকে মাত্র ২৪ টি আসন নিয়ে সন্তষ্ঠ থাকতে হল। বলে রাখা প্রয়োজন, সে রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪১টি আসন প্রয়োজন। তার থেকে ইন্ডি জোটের ( INDIA bloc) হাতে অনেক বেশি আসন আছে। ফলে আগামী পাঁচ বছর নিশ্চিন্তে সরকার চালাতে পারবেন হেমন্ত সোরেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+