NITI Aayog Meet: মমতা-হেমন্ত সোরেন যোগ দিলেও যাচ্ছেন না কংগ্রেস শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী
তৃতীয় মোদী সরকারের প্রথম নীতি আয়োগের বৈঠক আজ। প্রথম বৈঠকেই অপ্রত্যাশিত ভাবে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দিচ্ছেন না এই বৈঠকে।
২০৪৭ সালের সবকা বিকাশ লক্ষ্যকে সামনে রেখেই এই বৈঠকে আলোচনা করা হবে বলে মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু বাজেটে নিয়ে অসন্তোষ প্রকাশ করে আগেই অবিজেপি ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। এরা সকলেই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন।
এদিকে গতকাল দিল্লিতে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই তিনি নীতি আয়োগ বাতিল করার দাবি জানিয়েছেন। নতুন করে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি। ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার পরেই প্ল্যানিং কমিশন বাতিল করে নীতি আয়োগ শুরু করেছিলেন তিনি।
নেতাজি সুভাষ চন্দ্র বসু প্ল্যানিং কমিশনের পরিকল্পনা তৈরি করেছিলেন। সেই সময় থেকেই ভারত প্ল্যানিং কমিশন চলে আসছিল। কংগ্রেস সরকার বা ইউপিএ সরকার সেই কমিশনের পরিবর্তন করেনি। কিন্তু বিজেপি বা এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেই এক কথায় জেদের বশে সেটা বাতিল করে নীতি আয়োগ শুরু করে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন প্ল্যানিং কমিশনের যে ক্ষমতা ছিল সেটা অনেকটাই খর্ব করা হয়েছে নীতি আয়োগ তৈরি করে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিহার-ঝাড়খণ্ড এবং বাংলা সহ অবিবেজি রাজ্যগুলির সঙ্গে বিভেদ তৈরি করে কাজ করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications