এজেন্সি প্রয়োগে ধৈর্য হারাচ্ছে বিরোধীরা, এককাট্টা হতেই কি মুখোমুখি বৈঠকে বসছেন মমতা-অখিলেশ
একাট্টা হচ্ছে বিরোধীরা। সূত্রের খবর আগামী ১৭ এবং ১৯ মার্চ রাজ্যে আসছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তিনি বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি মাসেই দিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে বিরোধীদের বৈঠকে যোগ দিতে পারেন তিনি। বিরোধীদের উপরে এজেন্সি প্রয়োগের বিরোধিতায় একাট্টা হতেই এই বৈঠক ডেকেছেন বিরোধীরা।

আগামী ১৭ মার্চ যেদিন অখিলেশ যাদব কলকাতায় আসবেন সেদিনই বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই বৈঠকে থাকবেন কিরনময় নন্দও। লোকসভা ভোট সামনে তার আগে দুই অবিজেপি দলের প্রধানের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই বৈঠকে বিশেষ কিছু বিষয়ে আলোচনা হতে পারে বল মনে করা হচ্ছে।
আবার এই ১৭ মার্চই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বৈঠক ডেকেছেন। সেখানে দলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে খবর। পুরোটাই রাজনৈতিক পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। এদিকে চলতি মাসেই দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সি প্রয়োগের বিরোধিতায় একজোট হতে বৈঠকে বসবে বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই বৈঠকে আম আদমি পার্টি, কংগ্রেস থেকে শুরু করে ডিএমকে, টিআরএস সব রাজনৈতিক দলই রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের অবিজেপি রাজ্যগুলিতে অতিসক্রিয়া শুরু করে দিয়েছে ইডি-সিবিআই। একাধিক অবিজেপি রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আম আদমি পার্টির সত্যেন্দ্র জৈন, মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে ইডি। আবার আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কেসিআরের মেয়েকে তলব করে জেরা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
বিরোধী দলের উপর কেন্দ্রীয় এজেন্সর ব্যবহারের প্রতিবাদ দানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে বিরোধী দলগুলি। সেই তালিকায় তৃণমূল কংগ্রেসও রয়েছে। আবার ৯ অবিজেপি দলের নেতাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠি দিয়েছেন। তাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সই করেছিলেন। সেই চিঠিতে শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্বশর্মার মত নেতাদের নাম দেওয়া হয়েছে। তাঁরা বিজেপিতে যোগ দেওয়ায় তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications