লালুর ডাকে বিজেপি বিরোধী সভা, আজ পটনায় মমতা
আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের ডাকা সভায় যোগ দিতে আজ পটনা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধী ময়দানে লালুপ্রসাদ যাদব এই জনসভার ডাক দিয়েছেন
আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের ডাকা সভায় যোগ দিতে আজ পটনা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধী ময়দানে লালুপ্রসাদ যাদব এই জনসভার ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই সভায় উপস্থিত থাকবেন কংগ্রেসের গুলাম নবি আজিদ, শারদ যাদব, অখিলেশ যাদব। মায়াবতী আসছেন না, তবে তিনি প্রতিনিধি পাঠাবেন বলে জানিয়েছেন।
সিপিএমের তরফ থেকে লালুর সভায় কাউকে না পাঠানোর কথা জানানো হলেও, অপর বামদল সিপিআই প্রতিনিধি পাঠাবে বলে জানিয়েছে। পটনার গান্ধী ময়দানে লালুর সভার মঞ্চ থেকে 'বিজেপি ভারত ছাড়ো'-র স্লোগান দেওয়া হবে। ২০১৯ লোকসভার নির্বাচনের দিকে তাকিয়ে এই সভা।

ধীরে ধীরে সারা ভারত জুড়েই বিজেপি বিরোধী সভা হবে। গুজরাটেও এমনই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও সনিয়া গান্ধীর।
পটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়াকে কেন্দ্র করে আরজেডি সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। অন্য নেতাদের সঙ্গেও মমতার ছবি লাগানো হয়েছে। গান্ধী ময়দানে সভার তদারকিতে রয়েছেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৭টি বিরোধী দল বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল। উপরাষ্ট্রপতি নির্বাচনেও ঐক্যবদ্ধের ছবি দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications