গোপনীয়তা নিয়ে সুপ্রিম কোর্টের রায়, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে শীর্ষ আদালত যে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি।

বৃহস্পতিবার ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিতে এই রায় ঘোষণা করেন। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক অধিকার বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় কেন্দ্রীয় সরকারের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন অনেকেই।

গোপনীয়তা নিয়ে সুপ্রিম কোর্টের রায়, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি, প্যান, আধার ও ক্রেডিট কার্ডের তথ্য সামনে আনা যাবে না বলে জানিয়েছেন বিচারপতিরা। কোনও নাগরিকের থেকে বায়োমেট্রিক তথ্য নিলে তা কোথায় ব্যবহার করা হবে তার আইনি যুক্তি সরকারকে দিতে হবে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত।

কেন্দ্রের আধার বাধ্যতামূলক করার প্রক্রিয়ার বার বার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‍্যায়। তাঁর অভি়যোগ, এর ফলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+