সিসিডির কর্ণধারের মর্মান্তিক পরিণতির জন্য কেন্দ্রকেই দুষলেন মমতা
আজই ম্যাঙ্গালুরুর নেত্রাবতী নদী থেকে উদ্ধার হয়েছে সিসিডির কর্ণধার ভি জি সিদ্ধার্থের দেহ। তাঁর এই মর্মান্তিক মৃত্যেুতে শোক প্রকাশ করেথেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজই ম্যাঙ্গালুরুর নেত্রাবতী নদী থেকে উদ্ধার হয়েছে সিসিডির কর্ণধার ভি জি সিদ্ধার্থের দেহ। তাঁর এই মর্মান্তিক মৃত্যেুতে শোক প্রকাশ করেথেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই নিয়ে পাল্টা কেন্দ্রকেই দায়ী করেছেন সংস্থাকে সংকটের হাত থেকে রক্ষা করতে না পারার কারণেই এই চরম পথ তাঁকে বেছে নিতে হচ্ছে বলে চিঠিতে লিখে গিয়েছিলেন ভি জি সিদ্ধার্থ। মমতা অভিযোগ করেছেন কেন্দ্র যে ভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাঁকে হয়রানি করাচ্ছিল, তাতে অপমানিত হয়েই এই চরম পদক্ষেপ নিতে সিদ্ধার্থ বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন মমতা।

কেন্দ্রকে তোপ মমতার
এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেছেন, দেশের একাধিক ব্যবসায়ী অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন। কেউ কেউ এই চাপ নিতে না পেরে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। আর বাকিদের এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। সব বিরোধী দলের সঙ্গেই চলছে ঘোড়া কেনাবেচার খেলা। কেউ দল বদল করতে না চাইলেও তাঁকে ভয় দেখিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে।

মোদীর দাবিকে নস্যাৎ
মমতার দাবি যে আর্থিক সমৃদ্ধির দাবি করছে মোদী সরকার সেই আর্থিক উন্নয়ন গত পাঁচ বছরে সবচেয়ে কমে গিয়ে ঠেকেছে। ২০১৮-১৯ আর্থিক বর্ষে দেশের আর্থিক উন্নতির হার ৫.৮ শতাংশ হয়ে দাঁড়িয়েেছ। কর্মহীনতা গত ৪৫ বছরে করম সীমায় গিয়ে পৌঁছেছে। মমতা অভিযোগ করেছেন সরকারের বিরুদ্ধে কথা বললেই সরকারি এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনকী ব্যবসায়ীদেরও নানাভাবে হেনস্থার স্বীকার হতে হচ্ছে।

তোপ সিবিআইকেও
প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে সারদা অর্থলগ্নি সংস্থা এবং রোজভ্যালি অর্থলগ্নি সংস্থার থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এই দুটি মামলারই তদন্ত করছে সিবিআই। লোকসভা ভোটের আগেও মমতা একাধিকবার মোদীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications