Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pahalgam: পহেলগাঁও নিয়ে সংসদে বিশেষ অধিবেশন দাবি, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি রাহুল-খাড়গের

Pahalgam: পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা নিয়ে আলোচনায় সংসদে বিশেষ অধিবেশনের দাবি কংগ্রেসের। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলাদা আলাদা চিঠিও লিখলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জম্মু কাশ্মীরে নৃশংস জঙ্গি হামলায় ২৬ পর্যটকের প্রাণহানি নিয়ে সংসদের উভয় কক্ষেই বিশেষ আলোচনার দাবি কংগ্রেসের।

মোদীকে চিঠিতে খাড়গে জানান, সংসদে বিশেষ অধিবেশন থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতা প্রদর্শন ও দেশের কড়া অবস্থান নিয়ে বার্তা দেওয়া হবে। এই সংকটময় পরিস্থিতিতে বিরোধীদের তরফেও ঐক্যেই শান দেওয়া উচিত বলে উল্লেখ করেন খাড়গে। চিঠিতে লেখেন, "এই মুহূর্তে জোটবদ্ধ থাকা ও সহমর্মিতা দেখানো একান্ত প্রয়োজন। সংসদের দুই কক্ষে তাই যত দ্রুত সম্ভব বিশেষ অধিবেশনের আয়োজন করা হোক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমষ্টিগত সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সেক্ষেত্রে। আর তাই আশা করছি, দ্রুত এই অধিবেশনের আয়োজন করা হবে।"

cong

পাশাপাশি চিঠিতে রাহুল গান্ধী লেখেন, "পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলা প্রত্যেক ভারতীয়কে নাড়িয়ে দিয়েছে। এই সংকটের পরিস্থিতিতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যে একজোট, তা প্রদর্শন করা উচিত। এই মর্মে সংসদের উভয় কক্ষে বিশেষ অধিবেশনের আয়োজন করা হোক। জনপ্রতিনিধিরা যাতে একতা ও সন্ত্রাস দমনে তাঁদের অঙ্গীকার দেশের কাছে তুলে ধরতে পারে, তার জন্য দ্রুত এই বিশেষ অধিবেশনের আয়োজন করা হোক।"

এক সপ্তাহ হয়ে গেল। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় এখনও অধরা জঙ্গিরা। গত ২২ এপ্রিল সবুজে ঘেরা বৈসরণ উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফের জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন পর্যটক। ২০১৯ সালে ৩৭০ ধারা রদের পর এটাই উপত্যকায় সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। ইতিমধ্যেই জঙ্গি হামলার তদন্তে নেমেছে এনআইএ। কাশ্মীরজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

Take a Poll

গত ৩১ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছিল। গত ৪ এপ্রিল শেষ হয় অধিবেশন। এরপর জুলাইতে ফের বাদল অধিবেশনে বসবে সংসদের দুই কক্ষ। তারই মাঝে ভয়াবহ জঙ্গি হামলায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা। এই অবস্থায় সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি কংগ্রেসের। এর আগে কংগ্রেস-সহ সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে সর্বদল বৈঠক করে কেন্দ্র। তাতে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে উভয়েই বলেছিলেন, এই ইস্যুতে সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বিরোধীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+