Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খাড়গে-রাহুলের উপস্থিতিতে 'হাতে হাত' গেহলট-পাইলটের! রাজস্থান ছাড়াও মধ্যপ্রদেশ নিয়ে পরিকল্পনা কংগ্রেসের

সামনেই বিধানসভা নির্বাচন। যে কারণে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনে জয় জরুরি। সেদিকে লক্ষ্য রেখে রাহুল গান্ধীর উপস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং সেখানকার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটকে ডেকে কথা বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

চার নেতার বৈঠক চলে প্রায় চার ঘন্টা। এরপর কংগ্রেসের তরফে গেহলট এবং পাইলটের ছবি প্রকাশ করে বলা হয়েছে, তাঁরা দুজনেই একসঙ্গে নির্বাচনে লড়াই করবেন। ছবিতে দেখা যাচ্ছে গেহলট ও পাইলট রিল্যাক্স ও হাসি মুখে করা বলছেন।

ashok ghelot

তবে প্রথমে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে অশোক গেহলটের বৈঠক হয় মল্লিকার্জুন খাড়গের বাড়িতে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। আধঘন্টা পরে সেখানে যোগ দেন দলের তরফে রাজস্থানের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিন্দর সিং রণধাওয়া।

প্রায় দুঘন্টা পরে সচিন পাইলট বৈঠকে যোগ দেন এবং সেই বৈঠক চলে রাত প্রায় ১০.১৫ পর্যন্ত। গত কয়েকমাসের মধ্যে প্রথমবার দলের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতায় বৈঠক করলেন অশোক গেহলট এবং সচিন পাইলট। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন পাইলট সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাজের সময়কার দুর্নীতির অভিযোগের তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করতে হবে।

বৈঠকের পর কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল বলেন, চার ঘন্টা ধরে চলা বৈঠকে উভয় নেতাই একসঙ্গে নির্বাচনী লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির বিরুদ্ধে লড়াই করতেই তারা অঙ্গীকার বন্ধ বলে জানিয়েছেন তিনি। বৈঠকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে প্রস্তাব পাঠানোর কথা বলা হলেও, সেখানে কী রয়েছে তা বলেননি কেসি বেনুগোপাল।

ashok ghelot

তবে চিঠিতে যেসব প্রস্তাব পাঠানো হয়েছে, জল্পনা হিসেবে বেশ কিছু আলোচনাতেও উঠে এসেছে। তার মধ্যে রয়েছে, সচিন পাইলটকে ফের রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি করা এবং গেহলটকে মুখ্যমন্ত্রী রেখে দেওয়া। যদিও বৈঠকের রাজস্থানের মুখ্যমন্ত্রী এই ধরনের কোনও প্রস্তাবের কথা অস্বীকার করেছেন।

মুখ্যমন্ত্রী অশোক গেহলট আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, কোনও কংগ্রেস নেতা যে পদের দাবি করেছেন, তাকে হাইকমান্ড সেই পদ দিয়েছেন, এমন বিষয় আগে ঘটেনি। আর তা পরেও ঘটবে না বলে মনে করেন তিনি। তবে এর পিছনে কারণও রয়েছে।

সম্প্রতি ২০-২৫ মের মধ্যে ২০০ টি কেন্দ্রেই করা জনমত সমীক্ষায় দেখা দিয়েছে, ৬৯ শতাংশ মানুষ এখনও কংগ্রেসকেই বিশ্বাস করেন এবং গেহলটের নেতৃত্বকেই মানেন। এই জায়গায় দাঁড়িয়ে যেথানে গেহলটের পার্সোনাল রেটিং যেখানে ৬৯ শতাংশ সেখানে সচিন পাইলটের ৩১ শতাংশ।

এদিনে সোমবার রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি খাড়গে নির্বাচন হতে যাওয়া রাজস্থান এবং মধ্যপ্রদেশে দলের নেতাদের সঙ্গে কথা বলেন। তার আগে খাড়গে, রাহুল ও বেনুগোপাল মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ, দিগ্বিজয় সিং-য়ের সঙ্গে কথা বলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কর্নাটক নির্বাচন গুরুত্বপূর্ণ অবস্থান নেই ভোটকুশলী সুনীল কানুগলু।

Rahul gandhi

এই বৈঠকের পর রাহুল গান্ধী বলেছেন, সবার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আরও বলেছেন মধ্যপ্রদেশ নিয়ে কংগ্রেসের মূল্যায়ন হল তারা ১৫০ টি আসন পেতে পারে। কর্নাটকে তারা যা করেছেন, তাই মধ্যপ্রদেশেও হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৈঠকের পর মধ্যপ্রদেশের নির্বাচনে কে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে যাচ্ছেন সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন কমলনাথ। তিনি বলেছেন, ঐক্যবদ্ধভবে লড়াই করা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে কর্নাটকের মতো কি গ্যারান্টি মিলতে পারে, সেই প্রশ্নের উত্তরে কমলনাথ বলেছেন, মধ্যপ্রদেশে প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তিনি বলেছেন, মধ্যপ্রদেশে নারী সম্মান যোজনা শুরু করা হয়েছে। তারা কিছু কাজ করেছেন। আরও কিছু ভবিষ্যত সময়ে ঘোষণা করা হবে। একইসঙ্গে তারা সবকিছু প্রকাশ করছেন না বলেও জানান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+