কংগ্রেস তৈরি সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে, ২০২৪-এর আগে বার্তা মল্লিকার্জুন খাড়গের

খাড়গে বলেন, সে জন্য সমমনা দলগুলির সঙ্গে জোট গড়ে তুলতে হবে। একটি কার্যকর বিকল্প গড়ে তুলতে হবে। সে জন্য যে কোনও ত্যাগ স্বীকার করতে আমরা পিছপা হব না।

২০২৪-এর আগে কংগ্রেসের পূর্নাঙ্গ অধিবেশন বসেছে। সেখানে সোনিয়া গান্ধীর পাঠানো চিঠি পড়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাফ জানিয়ে দিলেন, আমরা সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তৈরি। প্রথম দিন প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী অনুপস্থিত থাকলেও দ্বিতীয় দিনে তিনি কংগ্রেস নেতৃত্বকে জাগাতে বক্তব্য পেশ করেছেন।

ছত্তিশগড়ের রায়পুরে দ্বিতীয় দিনের শুরুতেই কংগ্রেস সভাপতি একটি বই প্রকাশ করেন। তারপর দলের সাধারণ সম্পাদকরা নিজ নিজ রিপোর্ট পেশ করেন। তারপর সমাবেশে ভাষণ দিতে উঠে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, আমরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জনবিরোধী বিজেপি সরকারকে উৎখাত করতে সমস্তরকম চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি।

কংগ্রেস তৈরি সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে, বার্তা খাড়গের

তিনি বলেন, সে জন্য সমমনা দলগুলির সঙ্গে জোট গড়ে তুলতে হবে। একটি কার্যকর বিকল্প গড়ে তুলতে হবে। সে জন্য যে কোনও ত্যাগ স্বীকার করতে আমরা পিছপা হব না। তবে এ প্রসঙ্গে বলা যায়, "বর্তমান কঠিন পরিস্থিতিতে কংগ্রেসই দেশের একমাত্র দল যারা বিজেপিকে উৎখাত করতে সক্ষম।

তিনি বলেন, ২০২৪-এ কংগ্রেসই নির্ণায়ক হয়ে পারে। সে জন্য তারা জোটের নেতৃত্ব দিতে তৈরি। ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত, সমমনা দলগুলির সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন জোট দেশের জনগণের সেবা করেছে। আবারও কংগ্রেসের নেতৃত্বে জনবিরোধী এবং অগণতান্ত্রিক বিজেপি সরকারকে পরাজিত করতে সমমনা দলগুলিকে জোটবদ্ধ হতে হবে।

খাড়গে বলেন, আমরা একটি কার্যকরী বিকল্প গঠনের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণের জন্য সংগ্রাম করতে প্রস্তুত। সে জন্য আমরা যেকোন ত্যাগ স্বীকার করব। আসন্ন ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের নির্বাচনের জন্য আমাদের লক্ষ্য স্থির।

এদিন বিজেপি-নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। তিনি বলেন, দিল্লিতে বসে থাকা বিজেপি নেতৃত্বাধীন সরকার গরিব-বিরোধী। তারা গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করে খাড়গে বলেন, তিনি নিজেকে জনতার 'প্রধান সেবক' বলছেন, কিন্তু কাজ করছেন বন্ধুদের স্বার্থে।

কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতি মল্লিকার্জুন খড়গে অভিযোগ করেন, ভারতে 'গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র' হচ্ছে। তাই কংগ্রেসকেই দায়িত্ব নিতে হবে দেশকে রক্ষা করতে। দেশের সবাইকে একত্রিত করার জন্য কাজ করছে কংগ্রেস। সবাইকে নিয়েই কংগ্রেস হটাবে বিজেপিকে। কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশের দ্বিতীয় দিনে মূলত সওয়াল করার হয় জোটের পক্ষে। ভারত জোড়ো যাত্রার পটভূমিতে এই অধিবেশন শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+