সোনিয়া-রাহুলের নামে ভয় কিসের? পরিবারবাদ নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেস সভাপতি খাড়গের

কর্নাটক বিধানসভা নির্বাচন নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বিজেপিকে তীব্র নিশানা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। তিনি কটাক্ষ করে বলেন, নিজেরা পরিবারতন্ত্রে জড়িয়ে পড়ে অন্যদের নামে অভিযোগ করছে। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, চোর উল্টে কোতয়ালকে গালি দিচ্ছে।

বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবারবাদ নিয়ে কংগ্রেস তথা সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীকে নিশানা করেন। কিন্তু কর্নাটক নির্বাচনে বিজেপির অভ্যন্তরে পরিবারবাদ। কংগ্রেস সভাপতি বলেছেন, ৩৬ জন এমন নেতা রয়েছেন, যাঁদের আত্নীয়রা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মল্লিকার্জুন খাড়গে

মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন করেছেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ কীভাবে করা হচ্ছে? রাহুল কি কোনও দিন কোনও মন্ত্রী ছিলেন, নাকি তিনি প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হয়েছেন? তিনি প্রশ্ন করেছেন, সোনিয়া গান্ধী কি দেশের প্রধানমন্ত্রী, না তিনি কখনও প্রধানমন্ত্রী হয়েছেন?

খাড়গের প্রশ্ন কেন বারে বারে সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধীর নাম করা হচ্ছে? তাঁদের নাম নিয়ে কেন ভয়, প্রশ্ন করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বিজেপিকে নীতি ও আদর্শের ভিত্তিতে ভোট চাওয়ার পরামর্শ দিয়েছেন।

মল্লিকার্জুন খাড়গে

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে খাড়গে বলেছেন, তারা গান্ধী পরিবারকে অপমান করেছে। তিনি বলেছেন, বিজেপি গান্ধী পরিবারকে কী না বলেছে। গান্ধী পরিবারকে অপমান করতে তারা অনেক কিছু বলেছে বলেও অভিযোগ করে তিনি বলেছেন সেই সব শব্দে তারা লজ্জিত।

কংগ্রেস সভাপতি প্রশ্ন করেছেন রাজীব গান্ধীর পরে গান্ধী পরিবারের রাজনৈতিক ক্ষমতা কে ব্যবহার করেছেন? কংগ্রেসই দুর্নীতির মূল, এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, এব্যাপারে বিজেপিকে হাতে-নাতে ধরা হয়েছে। তিনি বলেছেন, আগের মতো ভবিষ্যতেও কংগ্রেস দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+