Dhankhar vs Kharge: তাকাতে বাধ্য হলেন ধনখড়! ভরা রাজ্যসভায় কী এমন বলে দিলেন খাড়গে?

Dhankar vs Kharge: বিরোধীদের বক্তব্যে মনোযোগ দেন না বলে আকছারই অভিযোগ রয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। সোমবার ধনখড়ের দৃষ্টি আকর্ষণ করতে অভিনব উদাহরণ দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভায় তুমুল হইহট্টগোলের মাঝে উঠল সচীন তেণ্ডুলকরের প্রসঙ্গ।

সংবিধান নিয়ে বিতর্ক চলছে সংসদের চলতি শীতকালীন অধিবেশনে। এদিন রাজ্যসভায় বাবাসাহেব আম্বেদকরের ১৯৫০ সালের ২৫ নভেম্বরের ভাষণ উল্লেখ করছিলেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতির অভিযোগ, চেয়ারম্যান ধনখড় তাঁর বক্তব্যে মনোযোগ না দিয়ে শাসকদলের সাংসদদের দিকে তাকিয়ে ছিলেন।

kharge

এরপরই ধনখড়কে উদ্দেশ্য করে খাড়গে অভিযোগ তোলেন, রাজ্যসভার চেয়ারম্যান না তাঁর দিকে তাকাচ্ছেন, না তাঁর বক্তব্য শুনছেন। পাল্টা হেসে উত্তরও দেন ধনখড়। বলেন, তাঁর ৯৯ শতাংশ দৃষ্টি খাড়গের দিকেই রয়েছে। পাল্টা হাতে থাকা কাগজ দেখিয়ে খাড়গে বলে ওঠেন, "বাকি ১ শতাংশ দৃষ্টিও এখানে দেওয়া খুব প্রয়োজন।"

এরপরই সচীনের উদাহরণ টেনে আনেন মল্লিকার্জুন খাড়গে। বলেন, "প্রায় ১০ থেকে ১২ বার ৯৯ রান করে আউট হয়েছেন সচীন। কিন্তু তা বলে সেটাকে সেঞ্চুরি বলা যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তাই আপনাকে শোনার জন্য অনুরোধ করছি।" তারপর পাল্টা হেসে খাড়গের বক্তব্যে মনোযোগ দেন জগদীপ ধনখড়।

প্রসঙ্গত, সংবিধান বিতর্কে সোমবার ফের উত্তপ্ত হয় রাজ্যসভা। বিজেপি ও কংগ্রেসের মধ্যে বাদানুবাদে উঠে আসে নেহরু, ইন্দিরা থেকে বাংলাদেশ প্রসঙ্গও। কংগ্রেস জমানায় সংবিধানের কাঁটাছেঁড়া নিয়ে তীব্র কটাক্ষ করেন নির্মলা। পাল্টা তাঁকে নিশানা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।

নির্মলা বলেন, পরিবারবাদের সমর্থনে সুবিধামতো সংবিধানে সংশোধনী এনেছে কংগ্রেস। এমনকি সমস্ত বিরোধীদের জেলে বন্দি করে সংবিধানের প্রস্তাবনাই পাল্টে ফেলে কংগ্রেস। পাল্টা খাড়গে বলেন, "জেএনইউয়ের পড়ুয়ারা প্রগতিশীল চিন্তাধারার, কিন্তু কেউ কেউ আবার এখানে গণতন্ত্রই শেষ করে দিতে চান।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+