Congress: “ঠেলে ফেলে দিয়েছে বিজেপি!” হাঁটুতে চোট পেয়ে তদন্ত দাবি খাড়গের, থানায় গেলেন কংগ্রেসের মহিলা সাংসদরাও
Mallikarjun Kharge: বিআর আম্বেদকরকে (BR Ambedkar) নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্যের পর বিরোধীদের প্রতিবাদে উত্তপ্ত সংসদ। বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে। এবার বিজেপির (BJP) বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপি সাংসদরা তাঁকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়েছেন বলে অভিযোগ খাড়গের।
বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে (OM Birla) চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি (Congress President) মল্লিকার্জুন খাড়গে। বিজেপি সাংসদরা তাঁকে ধাক্কা মেরে (Pushed) মাটিতে ঠেলে ফেলে দেওয়ায় হাঁটুতে আঘাত (Knee Injuries) পেয়েছেন বলে অভিযোগ খাড়গের। ঘটনার তদন্তও দাবি করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা।

নেহাতই ব্যক্তিগত আক্রমণ নয়, রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতির পদেরও অমর্যাদা করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মল্লিকার্জুন খাড়গে। চিঠিতে তিনি লেখেন, সংসদের মকর দ্বারে ইন্ডি জোটের সাংসদদের সঙ্গে তিনি পৌঁছতেই বিজেপি সাংসদরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। বেসামাল হয়ে মাটিতে বসে পড়তে বাধ্য হন তিনি। যার জেরে হাঁটুতে চোট পেয়েছেন খাড়গে।
এর আগে হাঁটুতেই তার অপারেশন হয়েছিল বলে চিঠিতে জানান খাড়গে। ঘটনার সঙ্গে সঙ্গে কংগ্রেস সাংসদরা মিলে তাঁকে চেয়ার এনে বসার ব্যবস্থা করে দেয় বলে জানান কংগ্রেস সভাপতি। অনেক যন্ত্রণা সহ্য করে সতীর্থদের সঙ্গে সকাল ১১টা নাগাদ সংসদে তিনি প্রবেশ করেন বলে স্পিকারকে দেওয়া চিঠিতে জানিয়েছেন খাড়গে।
#WATCH | Delhi: A delegation of Congress MPs including women MPs at Parliament Street Police station to complain against the BJP.
— ANI (@ANI) December 19, 2024
More details awaited. pic.twitter.com/jJtsa948oq
সংসদে প্ল্যাকার্ডের নাম করে মোটা লাঠি নিয়ে বিজেপি সাংসদরা এসেছিল বলে এদিন এক্স হ্যান্ডেলে পোস্টে দাবি করেন খাড়গে। ইন্ডি জোটের শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দিতেই লাঠিসোঁটা নিয়ে বিজেপি তেড়ে এসেছিল বলে দাবি খাড়গের। বাবাসাহেব আম্বেদকর ছাড়াও সংসদ, সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্র যাতে প্রকাশ্যে না আসে, তাই হামলা চালানো হয় বলে অভিযোগ খাড়গের।
এদিকে প্রতাপ সারেঙ্গীকে ধাক্কা মারার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করার পরিকল্পনা নিতে চলেছে বিজেপি। সংসদ চত্বরে আহত বিজেপি সাংসদের সঙ্গে সশরীরে এসে দেখাও করেন রাহুল। ওই বিজেপি সাংসদকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফোনে খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে।
এদিকে ধাক্কাধাক্কিতে আহত হওয়ার অভিযোগের মাঝেই বিস্ফোরক বিজেপি ও কংগ্রেসের মহিলা সাংসদরা। নাগাল্যান্ডের মহিলা বিজেপি সাংসদ ফ্যাঙ্গন কন্যাক রাহুল গান্ধীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেন। এরপরই শারীরিক হেনস্থার অভিযোগ তুলে সটান থানায় পৌঁছে যান কংগ্রেসের মহিলা সাংসদরাও। পার্লামেন্ট স্ট্রিট থানা পর্যন্ত মিছিল করে অভিযোগ দায়ের করেন কংগ্রেসের মহিলা সাংসদরা।












Click it and Unblock the Notifications