'ডার্টি পলিটিকস' করে বিপাকে মল্লিকা শেরাওয়াত, জাতীয় পতাকাকে অসম্মানের জন্য মামলা দায়ের

'ডার্টি পলিটিকস' করে বিপাকে মল্লিকা শেরাওয়াত, জাতীয় পতাকাকে অসম্মানের মামলা দায়ের
মুম্বই, ৬ জুন : খোলামেলা দৃশ্যে বরাবারই সাবলীল মল্লিকা শেরাওয়াত। এবারে তেমনই এক খোলামেলা দৃশ্যের জেরে আইনি ফাঁদে পড়লেন বলিউডের এই সাহসী অভিনেত্রী। তাঁর আগামী ছবি 'ডার্টি পলিটিকস'-এর বিতর্কিত একটি পোস্টারের জেরেই এই বিপদ। ওই পোস্টারে দেখা গিয়েছে গায়ে শুধুমাত্র তেরঙ্গা ফেলে রেখেছেন মল্লিকা। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

হিন্দুস্তান টাইমস সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ২৪ বছরের আইন স্নাতক সুস্মিত কুমার ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত ও ছবির পরিচালক কে সি বোকাড়িয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দোষী সাব্যস্ত হলে ৩ বছরের জেল পর্যন্ত হতে পারে অভিযুক্তদের।

'ডার্টি পলিটিকস' ছবিটি কুখ্য়াত বনওয়ারী দেবী যৌন কেলেঙ্কারি মামলার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এই ছবিতে বানওয়ারী দেবীর চরিত্রে অভিনয় করছেন মল্লিকা। এই ছবির একটি পোস্টার দেখা যাচ্ছে রাজস্থান বিধানসভার সামনে একটি লালবাতি লাগানো অ্যাম্বাসাডার গাড়ির উপর বসে রয়েছেন মল্লিকা। এক হাতে একটি সিডি এবং পরণে শুধুমাত্র গেরুয়া-সাদা-সবুজ তেরঙা।

যদিও ছবির পরিচালক অশোক বোকাডিয়ার কথায়, মল্লিকার পরণে যে কাপড়টি রয়েছে তা কখনওই জাতীয় পতাকা নয়, কারণ তাতে অশোক চক্র নেই। এমনকী কোনও রাজনৈতিক দলের চিহ্নও ওই কাপড়ে নেই। সেই কারণেই এটি গেরুয়া, সাদা, সবুজ তিন রঙের একটি কাপড় মাত্র।

মল্লিকা শেরাওয়াত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, অনুপম খেরের মতো বড় মাপের অভিনেতারা। রয়েছেন জ্যাকি শ্রফস গোবিন্দ নামদেব, আশুতোষ রানা, রাজপাল যাদব প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+