বিতর্ক এড়াতে মল্লিকার গায়ের কাপড় তেরঙা থেকে দোরঙা হল!

'ডার্টি পলিটিকস'-ছবির বিতর্কিত একটি পোস্টারেদেখা গিয়েছে নগ্ন দেহে শুধুমাত্র তেরঙ্গা জড়িয়ে রেখেছেন মল্লিকা। এই ছবির একটি পোস্টার দেখা যাচ্ছে রাজস্থান বিধানসভার সামনে একটি লালবাতি লাগানো অ্যাম্বাসাডার গাড়ির উপর বসে রয়েছেন তিনি। এক হাতে একটি সিডি এবং পরণে শুধুমাত্র গেরুয়া-সাদা-সবুজ তেরঙা। আর তার জেরেই যত বিপদ। জাতীয় পতাকার অবমাননার দায়ে রীতিমতো মামলা কোর্টে গড়িয়েছে।
আরও পড়ুন : ছবির পোস্টারে নগ্ন দেহে তেরঙা জড়িয়ে হাই কোর্টের নোটিশ পেলেন মল্লিকা শেরওয়াত
এই পোস্টারটি নিষিদ্ধ করার দাবিও ওঠে। আর সেই কারণেই ডার্টি পলিটিক্স-এর নির্মাতারা পোস্টারটি নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে, সেই পোস্টারে তেরঙার বদলে দোরঙার ব্যবহার করা হবে বিতর্ক এড়াতে।
যদিও বিষয়টিতে বেশ ক্ষুণ্ণ কে সি বোকাডিয়া। তিনি জানিয়েছেন, মহিলাদের ফ্যাশনেও আজকাল তেরঙার ব্যবহার দেখা যায়। তা নিয়ে কোনও বিতর্ক হয় না। মল্লিকা শেরাওয়াত পড়েছেন বলে এত প্রতিবাদ, বিক্ষোভ, চেঁচামিচি। তাঁর দাবি, পাবলিক ডোমেন এই পোস্টারটি আমরা ইচ্ছাকৃত দিইনি। ছবিটি ফাঁস হয়ে গিয়েছে। ফার্স্ট লুকের জন্য তেরঙা ও দোরঙা দুটিতেই আমরা শুট করেছিলাম। এখন প্রচারে শুধু দোরঙাটাই ব্যবহার করা হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications