'মি টু': সাংবাদিক বিনোদ দুয়াকে নিয়ে কী বললেন তাঁর মেয়ে
বলিউডে গণ্ডি পেরিয়ে এবার ক্রমেই কর্পোরেট থেকে সাংবাদিকতা তথা রাজনীতির মধ্যে প্রবেশ করছে 'মি টু মুভমেন্ট'। দেবীপক্ষের শুরু থেকেই এই মুভমেন্ট ঘিরে সোচ্চার ছিল বলিউড।
বলিউডের গণ্ডি পেরিয়ে এবার ক্রমেই কর্পোরেট থেকে সাংবাদিকতা তথা রাজনীতির মধ্যে প্রবেশ করছে 'মি টু মুভমেন্ট'। দেবীপক্ষের শুরু থেকেই এই মুভমেন্ট ঘিরে সোচ্চার ছিল বলিউড। এবার সেই সীমানা ছাড়িয়ে সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা হয়।

ফিল্মনির্মাতা নিশিতা জৈন এই অভিযোগ তুলে টুইটারে একাধিক দাবি করেছেন। ১৯৮৯ সালে বিনোদের সঙ্গে তাঁর প্রথমবার দেখা হওয়ার ঘটনা, তাঁকে উত্যক্ত করার ঘটনা তিনি তুলে ধরেছেন। এখানেই শেষ নয়। তারপর গাড়ির ভিতর নিশিতাকে শারীরিকভাবে হেনস্থার কথাও নিজের টুইটে লেখেন তিনি।
এদিকে নিশিতার পোস্টের পর কার্যত ঝড় ওঠে সাংবাদিক মহলে। এরপরই মুখ খোলেন বিনোদ কন্যা মল্লিকা দুয়াঁ।
— Mallika Dua (@MallikaDua) October 14, 2018
এদিকে, টুইটারে নিশিতা জৈনের অ্যাকাউন্ট আপাতত বন্ধ করা রয়েছে। আর অন্যদিকে মল্লিকা দুয়াঁ , তাঁর বাবার সমর্থনে এসে এক কডা় বার্তা দিয়েছেন নিশিতাকে। আকারে ইঙ্গিতে নিশিতাকে সুযোগ সন্ধানী বলতেও ছাড়েননি মল্লিকা। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে মল্লিকাই একবার যৌন হেনস্থার অভিযোগ তেলেন।












Click it and Unblock the Notifications