মহিলা কনস্টেবলদের পোশাকের মাপ নিতে পুরুষ দর্জি, মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব দাবি বিরোধীনেত্রীর

পুলিশের (police) পোশাকে (dress) কিংবা কাজে কোনও বিভেদ নেই। কিন্তু সেই পোশাক তৈরির সময় যদি মহিলাদের পোশাকের মাপ নেন পুরুষ দর্জিরা (tailor), তাহলে? এই ছবি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নেল্লোর জেলার। সেখানে ম

পুলিশের (police) পোশাকে (dress) কিংবা কাজে কোনও বিভেদ নেই। কিন্তু সেই পোশাক তৈরির সময় যদি মহিলাদের পোশাকের মাপ নেন পুরুষ দর্জিরা (tailor), তাহলে? এই ছবি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নেল্লোর জেলার। সেখানে মহিলা পুলিশ কনস্টেবলদের (Constable) পোশাকের মাপ নিচ্ছেন পুরুষ দর্জি। যা নিয়ে তীব্র সমালোচনার পরিস্থিতি তৈরি হয়েছে।

পুরুষদের সঙ্গেই পোশাকের মাপ

পুরুষদের সঙ্গেই পোশাকের মাপ

স্থানীয় উমেশচন্দ্র কনফারেন্স হলে আত্মাকুরু এবং কাভালি বিভাগের অধীনে মহিলা পুলিশ কর্মীদের নতুন পোশাক তৈরির জন্য মাপ নেওয়া হচ্ছিল। সেখানে দেখা যায় পুরুষ দর্জিরাই মহিলাদের পোশাকের মাপ নিচ্ছেন। পুরুষরা পোশাকের মাপ নেওয়ায় তাঁরা বিব্রত বলেও জানান মহিলা পুলিশ কর্মীরা। বিষয়টি তাঁরা জানান ঊর্ধতন কর্তৃপক্ষকেও।

আপত্তি জানিয়েছেন মহিলা কনস্টেবলরাই

আপত্তি জানিয়েছেন মহিলা কনস্টেবলরাই

নেল্লোর পুলিশের আত্মাকুরু এবং কাভালি বিভাগে একইসঙ্গে পুরুষ ও মহিলা পুলিশ কর্মীদের পোশাক তৈরি করা হয়। সেখানেই মহিলাদের সঙ্গে পুরুষকর্মীদেরও পোশাকের মাপ নেওয়া হচ্ছিল। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আপত্তি করেন মহিলা পুলিশ কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য অন্ধ্রপ্রদেশে মহিলা পুলিশ কনস্টেবলদের রাজ্য পুলিশের বিশেষ ক্যাডার হিসেবে স্বীকৃত। (ছবি সৌজন্য: ফেসবুক)

ছবি সামনে আসতেই বিতর্ক

ছবি সামনে আসতেই বিতর্ক

সেই ছবি সবার সামনে আসতেই বিতর্ক ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন, বাড়ির মহিলাদের ক্ষেত্রেও কি পুলিশের শীর্ষ কর্তারা এই ধরনের ব্যবহার করেন? সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন পুলিশের বড়কর্তারা। নেলোরের পুলিশ আধিকারিক বিজয়া রাও বলেছেন, মহিলা পুলিশ কর্মীদের পোশাক সংক্রান্ত বিষয়টি আউটসোর্সিং করা হচ্ছে। সেখানে মহিলা পুলিশকর্মীদের পোশাকের মাপ পুরুষদের নেওয়ার বিষয়টির সংশোধন করা হয়েছে। দাবি সেখানে মহিলা দর্জিও রয়েছেন বলেই জানেন তাঁরা। তিনি দাবি করেছেন মহিলা পুলিশ কর্মীদের পোশাকের মাপ নেওয়ার জন্য মহিলাদের নিয়োগ করা হয়েছিল। তবে তারই মধ্যে কেউ ছবি তুলে মহিলাদের গোপনীয়তা লঙ্ঘন করেছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সরকারকে নিশানা বিরোধীদের

সরকারকে নিশানা বিরোধীদের

এই ঘটনায় জগনমোহন রেড্ডি সরকারকে নিশানা করেছে বিরোধী টিডিপি। দলের নেত্রী অনিতা বলেছেন, বর্তমান সময়ে মহিলাদের নিরাপত্তা গ্যালারিতে চলে গিয়েছে। নেল্লোরে মহিলা পুলিশ কর্মীদের পোশাকের মাপ পুলিশ দর্জির নেওয়ার ঘটনার তীব্র কটাক্ষ করেছেন তিনি। তাঁর প্রশ্ন মহিলাদের পোশাক তৈরির জন্য কি কোনো মহিলা নেই। তাঁর প্রশ্ন পুলিশের পেশায় মহিলাদের সঙ্গে কি এমনই আচরণ করা হয়। মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কাছে জবাব দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+