Republic Day 2024: সম্পর্ক তলানিতে, ক্ষতে প্রলেপের চেষ্টা, মোদীকে বার্তায় কী লিখলেন মলদ্বীপের প্রেসিডেন্ট?
শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। ফ্রান্সের রাষ্ট্রপ্রধান এমানুয়েল এমানুয়েল ম্যাক্রোঁ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে ভারতে এসেছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ হল মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-র বার্তা। সাম্প্রতিককালে ভারত-মলদ্বীপের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সেই ক্ষতেই এবার প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন মলদ্বীপের রাষ্ট্রপ্রধান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আলাদা আলাদা বার্তা পাঠিয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। এই বার্তায় তিনিা লিখেছেন, ''বহু দিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মধ্য দিয়েই মলদ্বীপ এবং ভারতের সুসম্পর্ক গড়ে উঠেছে।'' আগামী দিনেও দুই দেশের মধ্যে শান্তি, সম্প্রীতি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন মহম্মদ মুইজ্জু।

একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের সরকার ও জনগণ ভারতের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বহু শতাব্দীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং আত্মীয়তার গভীর অনুভূতি দ্বারা লালিত মলদ্বীপ-ভারত বন্ধনের উপর জোর দিয়েছেন। রাষ্ট্রপতি ব্যক্ত করেছেন আগামী বছরের জন্য ভারত সরকার এবং জনগণের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির আশা করেছেন।'
সম্প্রতি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর ও সেখানের পর্যটনকে প্রচারের পরেই মলদ্বীপের তিন মন্ত্রী কুৎসিত মন্তব্য করে বসেন।
ভারতকে অস্বাস্থ্যকর, নোংরা দেশ বলেও মন্তব্য করেছেন মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর দলের ওই নেতা। যা স্বাভাবিক ভাবেই ভারতীয় নাগরিকদের পছন্দ হয়নি। মুইজ্জুর দলের তরুণ ওই নেতার বিদ্বেষমূলক মন্তব্যের বিরোধিতা শুরু করেন ভারতবাসী। সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতীরা বয়কট মলদ্বীপ শুরু করেন।
ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাজনক মন্তব্য করার অভিযোগে তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছ মলদ্বীপ সরকার। 'বয়কট মলদ্বীপ' ট্রেন্ডের মধ্যেই মলদ্বীপ যাওয়ার সব বিমানের বুকিং করে দেয় 'ইজ মাই ট্রিপ'। ওই ট্যুর সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে মলদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং স্থগিত দেওয়া হচ্ছে।
পর্যটন নির্ভর অর্থনীতি মলদ্বীপের। দেশের অর্থনীতির ৪০ শতাংশই আসে পর্যটন শিল্প থেকে। কিন্তু লাক্ষাদ্বীপ-মলদ্বীপ বিতর্ক শুরু হতেই ভারতীয় পর্যটকরা মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মলদ্বীপে সবথেকে বেশি সংখ্যক পর্যটক ভারত থেকেই যায়। করোনাকালের আগে চিন থেকে বিপুল সংখ্য়ক পর্যটক গেলেও, ২০২১ সালের পর থেকে সবথেকে বেশি ভারতীয় পর্যটকরাই গিয়েছেন মলদ্বীপে।












Click it and Unblock the Notifications