Narendra Modi: সৌজন্যতার নজির, মোদীর শপথ গ্রহণে আমন্ত্রিত মলদ্বীপের প্রেসিডেন্ট
মোদীকে নিয়ে কুকথা। একাধিকবার মোদীকে নিশানা করায় মলদ্বীপের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছিল ভারতের। সেই মলদ্বীপকেই আবার মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিবেশী সব দেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহন অনুষ্ঠানে। তাতে সামিল মলদ্বীপও।
সম্পর্কে ভাঙন ধরেছে বলে কিন্তু প্রতিবেশী এই রাষ্ট্রকে দূরে সরিয়ে দেয়নি ভারত। এক কথায় সহিষ্ণুতার নজির তৈরি করেছে ভারত। যে মইজুর সঙ্গে এতো বিরোধ তাঁকেই আমন্ত্রণ জানানো হয়েছে মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে। জানা গিয়েছে তিনি যোগ দেবেন অনুষ্ঠানে। অর্থাৎ ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে মোদীর শপথে থাকবেন মইজু।

মলদ্বীপের সঙ্গে ভারতের সুসম্পর্কই ছিল। ভারত সেনাবাহিনী দিয়ে সাহায্য করা থেকে শুরু করে খাদ্য সব দিক দিয়ে ভারতের কাছ থেকে সাহায্য পেয়েছে মলদ্বীপ। তারপরে হঠাৎ করে ভারতের বিরুদ্ধে মইজ্জুর মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী মুখ খুলতে শুরু করেন। এমনকী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন তাঁরা। যদিও মইজ্জু তারপর তাঁদেরক বহিষ্কার করে।
কিন্তু তারপরেও মলদ্বীপের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়নি। উল্টে ভারতীয় পর্যটকরা মলদ্বীপ বয়কটের ডাক দেন। মলদ্বীপে যাওয়া বন্ধ করে দেন ভারতীয় পর্যটকরা। ভারতীয় পর্যটকদের উপর নির্ভর ছিল মলদ্বীপের অর্থনীতি। ভারতীয় পর্যটকরা হঠাৎ করে যাওয়া বন্ধ করে দেওয়ায় মলদ্বীপের অর্থনীতিতে বিপুল ধাক্কা এসেছিল।
প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপে গিয়ে ছবি শেয়ার করে মলদ্বীপের বিকল্প পর্যটন কেন্দ্রের ঠিকানা দিয়েছিলেন ভারতীয় পর্যটকদের। তারপর থেকে মলদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপ ট্রেন্ড শুরু হয়ে যায়। এদিকে ভারতীয় পর্যকরা মলদ্বীপ ভ্রমণে যাওয়া বন্ধ করে দেওয়ায় অর্থনৈাতিক চাপ তৈরি হয়েছিল মলদ্বীপের উপরে। তারপরেই ভারতীয় সেনা প্রত্যাহার করার হুঁশিয়ারি দিয়েছিল মলদ্বীপ। এই নিয়ে ভারতের সঙ্গে মইজ্জু সরকারের বিরোধ তৈরি হয়েছিল। যদিও পরে মইজ্জু ভারতের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ভারতীয় পর্যটকদের মলদ্বীপে আসার অনুরোধ জানাতে থাকে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications