নিজের গাড়িতে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর, আটক গাড়ি চালক

মলয়ালম চলচ্চিত্র অভিনেত্রীর ধর্ষণকাণ্ডে আটক করা হয় কয়েকজনকে। ঘটনায় নিজের গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই নামী অভিনেত্রী। সেইমত আটক করা হয় অভিনেত্রীর 'অডি' গাড়ির চালককেও।

কোচি, ১৯ ফেব্রুয়ারি : মলয়ালম চলচ্চিত্র অভিনেত্রীর ধর্ষণকাণ্ডে আটক করা হয় কয়েকজনকে। ঘটনায় নিজের গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই নামী অভিনেত্রী। সেইমত গ্রেফতার করা হয় অভিনেত্রীর অডি গাড়ির চালককেও।

অভিযোগ, ত্রিশূর থেকে কোচি যাওয়ার সময়, ওই অভিনেত্রীর সঙ্গে অভব্যআচরণ করেন অভিযুক্ত গাডি়র চালক। দু ঘণ্টা ধরে অভিনেত্রীর উপর চালানো হয় যৌন নির্যাতন। এই ঘটনায় চালকের সঙ্গে ছিল আরও দুই ব্যক্তি।

নিজের গাড়িতে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর, আটক গাড়ি চালক

জানা গিয়েছে, গাড়ি চলার সময়, হঠাৎই অভিনেত্রীর গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। তখনই গাড়ি থেকে নেমে পড়ে চালক। সেই সুযোগে গাড়ির মধ্যে ঢুকে পড়ে আরো কয়েকজন ব্যক্তি। অভিযোগ, তারা অভিনেত্রীর ওপর চালাতে থাকে নির্যাতন। অভিযোগ, এই ব্যক্তিদের মধ্যে ছিল, অভিনেত্রীর পুরোনো গাড়ির চালকও। সেই সময় গাড়ি চালাতে থাকেন অভিযুক্ত গাড়ির চালক। অভিনেত্রীর শ্লীলতাহানির ঘটনা চলার সময়, তার ভিডিও ছবি তোলার অভিযোগ রয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার সঠিক তদন্ত করতে চালানো হবে ধৃতদের জিজ্ঞাসাবাদ। ঘটনার দায়ে আরও ৬ অভিযুক্তকে খুঁজে বার করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+