বিশ্বের দ্রুত ক্রমবর্ধনশীল শহরের শিরোপা কেরলের মালাপ্পুরমের, কোজিকোড, কোল্লামও রয়েছে প্রথম দশে
বিশ্বের দ্রুত ক্রমবর্ধনশীল শহরের শিরোপা কেরলের মালাপ্পুরমের, কোজিকোড, কোল্লামও রয়েছে প্রথম দশে
বিশ্বের দ্রুত উন্নয়নশীল শহরগুলির সম্পর্কে অনুমান করতে বললে বর্তমানে কেরালার নগর অঞ্চলগুলির নাম গুলিই এখন সবার প্রথমে মাথায় আসে। এই বিষয়ে মঙ্গলবার বিশিষ্ট আন্তর্জাতিক সাপ্তাহিক দ্য ইকোনমিস্টের প্রকাশিত একটি ক্রম তালিকা অনুসারে, জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্রুত ক্রমবর্ধমান শহর হিসাবে মালপ্পুরাম বিশ্বের মধ্যে শীর্ষ স্থান দখল করে রয়েছে বলে জানা যাচ্ছে।

তালিকার শীর্ষ দশের মধ্যে কোজিকোড চতুর্থ স্থানে এবং কোল্লাম দশম স্থানে রয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি কেরালার এই তিনটি শহরের সাথে এই তালিকায় রয়েছে ভিয়েতনাম, চীন, আরব এবং ওমানেরও বেশ কিছু শহর। ক্রমবর্ধমান উন্নয়নকে সঙ্গী করে থ্রিশুর রয়েছে ১৩তম র্যাংঙ্কিয়ে। সুরাট রয়েছে ২৭শে। এই তালিকায় ভারতে থেকে তিরুপুর রয়েছে ৩০তম স্থানে।
জাতিসংঘের জনসংখ্যা বিভাগ দ্বারা সংগৃহীত তথ্যের ভিত্তিতেই এই ক্রম তালিকা তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কেরলের জনসংখ্যার হার দেশের মধ্যে সব থেকে কম হওয়ায় এই ক্রম তালিকা অনেককেই অবাক করেছে। পাশাপাশি রাজ্য গড় উন্নয়নের ৪.৬ শতাংশের বিপরীতে মালাপ্পুরমের উন্নতির গড় বর্তমানে ১৩.৪ শতাংশ।












Click it and Unblock the Notifications