'নিউ ইন্ডিয়া' সব সমস্যাকে পিছনে ফেলেছে, ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে 'বেসুরো' মোদী
ভারতীয় অর্থনীতিকে ফাইভ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া খুব একটা সহজ নয়। আবার তা করাও যায়। নয়াদিল্লির এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতীয় অর্থনীতিকে ফাইভ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া খুব একটা সহজ নয়। আবার তা করাও যায়। নয়াদিল্লির এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতের অর্থনীতিকে ফাইভ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। যা নিয়ে বিরোধীরা তাঁর দিকে কটাক্ষও ছুঁড়ে দিয়েছিলেন।

৭০ বছরে থ্রি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, বর্তমানে ভারতের অর্থনীতি থ্রি ট্রিলিয়ন ডলারে রয়েছে। তিনি পাল্টা প্রশ্ন করেন, এর আগে কি কেউ শুনেছিলেন দেশের অর্থনীতিকে থ্রি ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার টার্গেটের কথা। উত্তর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন কখনই না। প্রধানমন্ত্রী বলেন, ৭০ বছর আমরা থ্রি ট্রিলিয়ন ডলার পৌঁছেছি।

টার্গেটে পৌঁছতে সব ধরনের চেষ্টা
প্রধানমন্ত্রী বলেন, আগে কেউ প্রশ্ন করত না, কেন এত দেরি লাগছে। আর কেউ উত্তরও দেয়নি। এবার টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে। সেই টার্গেটে পৌঁছতে সব ধরনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বেড়েছে দেশে তৈরি জিনিস, রপ্তানিও
প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে তৈরি জিনিসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। এর জন্য সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানের নিউ ইন্ডিয়া সব ধরনের সমস্যাকে পিছনে ফেলে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications