স্বস্তিতে মহিলারা, ২৪ সপ্তাহেও গর্ভপাত সম্ভব, রাজ্যসভায় পাশ গর্ভাবস্থা (সংশোধনী) বিল
রাজ্যসভায় পাশ গর্ভাবস্থা (সংশোধনী) বিল
গর্ভাবস্থার ২০ সপ্তাহের পরও গর্ভপাত করা সম্ভব হবে। মঙ্গলবারই রাজ্যসভায় গর্ভাবস্থা (সংশোধনী) বিল ২০২০ পাশ হয়েছে। যার ফলে ২৪ সপ্তাহেও কোনও মহিলা চাইলে সহজেই গর্ভপাত করাতে পারবেন। এই বিলে এও উল্লেখ করা আছে যে ভ্রুণের অস্বাভাবিকতা দেখা দিলে ২৪ সপ্তাহ পরও গর্ভপাত করা সম্ভব কিনা তা সিদ্ধান্ত নেওযার জন্য রাজ্য স্তরের মেডিক্যাল বোর্ড গঠনের বিধান রয়েছে।

লোকসভায় এই বিল গত বছরের মার্চ মাসে পাশ হয়। প্রসঙ্গত, এতদিন আইন ছিল, ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যাবে। কিন্তু গত বছরই গর্ভপাত সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, 'রাজ্যসভার একটি নির্বাচিত কমিটিতে বিলটি প্রেরণের পর ধ্বনি ভোটের মাধ্যমে তা পরাজিত হয় এবং সদস্যদের দ্বারা প্রস্তাবিত কিছু সংশোধনীও এতে ছিল। এরপর সব সংশোধেনর পর এটি মঙ্গলবার রাজ্যসভায় পাশ হয়।’
গর্ভপাত করানো যেতে পারে তার সময়সীমা বাড়ানোর কথাই এই বিলে রয়েছে। বর্তমানে যদি ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানোর প্রয়োজন হয় তবে একজন চিকিৎসকের অনুমোদনের প্রয়োজন রয়েছে। কিন্তু তা ১২ থেকে ২০ সপ্তাহের মধ্যে করাতে হলে ২ জন চিকিৎসকের অনুমোদন দরকার। বিলেও এক্ষেত্রে এই নিয়মই প্রযোজ্য রয়েছে, শুধু বাড়ানো হয়েছে গর্ভপাতের সময়। প্রসঙ্গত, ৫০ বছর আগের সেই গর্ভপাত আইনে সংশোধনী আনল কেন্দ্র।
গর্ভাবস্থায় বিভিন্ন ধরণের শারীরিক সমস্যার কারণে গর্ভপাতের সিদ্ধান্ত নিতে বাধ্য হন মহিলারা। গত বছরই খসড়া প্রস্তাবেই এই বিষয়ে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছিল। অনেক সময় ধর্ষণ ও যৌন নিগ্রহের ক্ষেত্রেও সমস্যায় পড়েন মহিলারা। ১৯৭১ সালের মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি (এমটিপি) আইনে ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি ছিল ৷ সেই আইন সংশোধন করে তা ২৪ সপ্তাহ করা হল।












Click it and Unblock the Notifications