রাজধানী, শতাব্দী ট্রেনে কী ধরনের 'মেকওভার' হতে চলেছে জানেন কি!

নতুন বৈশিষ্ট্য যোগ হতে চলেছে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেস ট্রেনগুলিতে। আগামী অক্টোবর থেকেই এই নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেটারিং হবে ট্রলি সাজিয়ে, কর্মীদের জন্য থাকবে সুন্দর ইউনিফর্ম এবং চলন্ত ট্রেনেই থাকবে নানা বিনোদনের ব্যবস্থা। একলপ্তে এই সমস্ত নতুন বৈশিষ্ট্য যোগ হতে চলেছে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেস ট্রেনগুলিতে। আগামী অক্টোবর থেকেই এই নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানী বা শতাব্দীর মতো প্রিমিয়ার প্যাসেঞ্জার ট্রেনে মেকওভার দিতে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। মোট ৩০টি ট্রেনে এই বিশেষ ব্যবস্থা থাকবে। ১৫টি রাজধানী ও ১৫টি শতাব্দী ট্রেনে।

ফাইল ছবি

অক্টোবর থেকেই উৎসবের মরশুম শুরু হয়। সেজন্য স্বর্ণ প্রকল্পের অধীন রেল রেল কোচের ভিতর সাজানো, টয়লেট পরিষ্কার রাখা ও কোচের ভিতরের অংশ পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা চালু করছে।

রেল নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে কেটারিং ব্যবস্থা, খাবারের মান, সময়ানুবর্তিতা, বাথরুম অপরিচ্ছন্নতার মতো বিষয়ে বারবার অভিযোগ উঠে আসে। ফলে স্বর্ণ প্রকল্পের মধ্য দিয়ে তিন মাসের সময়সীমা ধরে রেলে স্বচ্ছ্বতা অভিযান চলবে বলে রেল সূত্রে খবর।

এছাড়া রেলে নিরাপত্তা ব্যবস্থাও আরও সুরক্ষিত করা হবে। মুম্বই, হাওড়া, পাটনা, রাঁচি ও ভুবনেশ্বরগামী রাজধানী এক্সপ্রেসের মানোন্নয়ন হবে। এছাড়া হাওড়া-পুরী, নয়াদিল্লি-চণ্ডীগড়, নয়াদিল্লি-কানপুর, হাওড়া-রাঁচির মতো শতাব্দী ট্রেনগুলিরও ঢেলে সংষ্কার করা হবে। খাবারের মান, সময়ে ট্রেন পৌঁছনো, খাবার সরবরাহকারী ব্যক্তিদের ভালো পোশাক দেওয়া হবে। এছাড়া ট্রেনেই সিনেমা, সিরিয়াল দেখানো, গান শোনানোর ব্যবস্থা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+