৫০০ বছরের অপেক্ষার অবসান, ২২ জানুয়ারির আগে রামভক্তদের কী বার্তা মন্দির ট্রাস্টের
অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সাতদিন ধরে চলবে এই অনুষ্ঠান। তার আগেই রাম ভক্তদের বার্তা দিয়েছে মন্দির ট্রাস্ট। তাঁরা অনুরোধ করেছেন রাম ভক্তরা যেন ৫০০ বছর পর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। এই নিয়ে ছোট ভিডিও করে যেন সোশ্যাল মিিডয়ায় ছড়িয়ে দেন।
সেই সব ছোট ছোট ভিডিওতে লিখতে হবে #ShriRamHomecoming। সেই সঙ্গে নিজেদের নাম, লোকেশন এবং ছোট্ট একটা বার্তা লিখতে পারেন তাঁরা। গোটা বিশ্বে যেখানে যত রাম ভক্ত রয়েছেন সকলকে এই বার্তা দিয়েছেন তিনি। এতে গোটা বিশ্বের কাছে এই ঐতিহাসিক কর্মকাণ্ডের বার্তা পৌঁছে যাবে। ঘরে ঘরে অযোধ্যার রাম মন্দিরের পুনপ্রতিষ্ঠার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

আজ থেকেই অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার পূর্বানুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। শয়ে শয়ে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। শ্বাস নেওয়ার ফুরসত নেই যোগী সরকারের। ২১ তারিখ পর্যন্ত বিশেষ পুজা অর্চনা চালাবেন পুরোহিতরা। সোমবার সাংবাদিক বৈঠক করে মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাই জানিেয়ছেন দেবতাকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২২ জানুয়ারি দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ হবে প্রাণপ্রতিষ্ঠা।
তার আগে অযোধ্যার রামলালার জন্য বিশেষ উপহার আসতে শুরু করেছে। প্রায় ৩০০০ উপহার এসে পৌঁছেছে। তার মধ্যে সীতার বাড়ি জনকপুরী থেকে এসে পৌঁছেছে রুপোর জুতো, পোশাক, মিষ্টি, ড্রাউ ফ্রুটস। এদিকে আবার প্রাণ প্রতিষ্ঠার জন্য থাইল্যান্ড থেকে বিশেষ মাটি এসে গিয়েছে অযোধ্যায়। শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে রামলালার জন্য এসেছে খেলনা, ফল মিষ্টি। একের পর এক উপহার আসতে শুরু করেছে অযোধ্যায়। ৭০,০০০ মানুষের সমাগম হবে এদিনের অনুষ্ঠানে।
এদিকে আবার অযোধ্যার রাজা রামের সাজগোটের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। রাজার ধনুক তৈরি হচ্ছে সোনার পাত দিয়ে। গর্ভগৃহে বসেছে সোনার দরজা। গোটা মন্দিরে ৪২টি সোনার পাতের দরজা বসেছে। বসছে বিশালাকৃতির অষ্টধাতুর ঘণ্টা। উত্তর প্রদেশের এটা থেকে এসেছে সেই ঘণ্টা। রাজস্থান সরকার পাঠিয়েছে ২১০০ ড্রাম তেল সীতা রসোইয়ের জন্য ২২ জানুয়ারি এই তেল দিয়ে রান্না হবে ভক্তদের জন্য।
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। কর্নাটকের শিল্পীর তৈরি করা রামের মূর্তিই বসানো হবে রাম মন্দিরে জানিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এই রাম মন্দির উদ্বোধনের জন্য অযোধ্যায় হোটেলের দাম হয়ে গিয়েছে আকাশ ছোঁয়া। এক রাতের হোটেল ভাড়া পৌঁছে গিয়েছে ১ লক্ষ টাকায়। শুধু অযোধ্যা নয় লখনউ এবং প্রয়াগরাজের হোটেল ভাড়াও বেড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications