Makar Sankranti 2022: মমতার বাংলাকে পথ দেখাল বিজেপি শাসিত উত্তরাখণ্ড! হরিদ্বারে মকরের পূণ্যস্নানে নিষেধাজ্ঞা
সারা দেশ জুড়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনার (Coronavirus) ওমিক্রন (omicron) ভ্যারিয়েন্ট। সেই পরিস্থিতিতে হরিদ্বারে (Haridwar) গঙ্গায় মকরের পূণ্যস্নানের (holy dip)ওপরে নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand G
সারা দেশ জুড়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনার (Coronavirus) ওমিক্রন (omicron) ভ্যারিয়েন্ট। সেই পরিস্থিতিতে হরিদ্বারে (Haridwar) গঙ্গায় মকরের পূণ্যস্নানের (holy dip)ওপরে নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Govt) । ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তিতে ওই মকর স্নানের কথা।

হরিদ্বার জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা
মকর সংক্রান্তিতে পূণ্যস্নান নিয়ে হরিদ্বার জেলাপ্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হয়েছে পূণ্যার্থীরা কোনও স্নানে অংশ নিতে পারবেন না। হর কি পৌরিতে ঢোকাতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, হরিদ্বার জেলাপ্রশাসনের তরফে। রাত্রিকালীন কার্ফুও জারি করার কথা জানানো হয়েছে। ১৪ জানুয়ারি রাত ১০ টা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত সেই কার্ফু জারির কথা জানানো হয়েছে। হরিদ্বারের জেলাশাসক বিনয়শঙ্কর পাণ্ডে এব্যাপারে নির্দেশিকা জারি করেছেন।

শুভ দিন মকর সংক্রান্তি
মকর সংক্রান্তি হিন্দুদের কাথে শুভ দিন। দিনটি শীতের শেষ এবং বসন্তের শুরুর পাশাপাশি ফসল কাটার ঋতুকে চিহ্নিত করে। এছাড়াও দিনটি উত্তরায়ন হিসেবেই পালিত হয়। সূর্য এই সময়ে উত্তরে যাত্রা শুরু করে।

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা
৪ জানুয়ারি উত্তরাখণ্ড সহ পাঁচটি রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সঙ্গে কমিশন জানিয়েছিল সমাবেশ, রোড শো নিষিদ্ধ। ওই নিষেধাজ্ঞার সঙ্গে সাযুজ্য রেখে উত্তরাখণ্ডে ১৬ জানুয়ারি পর্যন্ত ধর্না, বিক্ষোভ এবং সাংস্কৃতিক সমাবেশের ওপরেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

গঙ্গাসাগর মেলায় মত সরকার ও আদালতের
যেসময় উত্তরাখণ্ড সরকার হরিদ্বারে মকরের পূণ্যস্নান নিষিদ্ধ করেছে, সেই সময় বাংলায় গঙ্গাসাগর মেলায় মত প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মূলত সরকারের দেওয়া আশ্বাসে আদালতের তরফে মেলায় নজরদারির জন্য কমিটি গড়ে দেওয়া হয়েছে। এদিন সকালে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, প্রত্যেক পূণ্যার্থীর দুটি করে টিকা দেওয়ার শংসাপত্র থাকলেই মেলায় প্রবেশ করা যাবে। এছাড়াও মেলায় প্রবেশের ৭২ ঘন্টা আগে করোনা টেস্টের শংসাপত্র লাগবে। বিজেপি-সহ অন্য বিরোধীদলের তরফে মেলা এবারের মতো স্থগিতের দাবি করা হলেও, রাজ্য সরকার তাতে আমল দেয়নি।

ভারতের করোনা পরিস্থিতি
এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে সোমবারের তুলনায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৬৮,০৬৩ জন। সারা দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩,৫৮,৭৫,৭৯০-এ। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪,৪৬১ জন। রিপোর্টে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা কমেছে পশ্চিমবঙ্গেও। তবে রবিবারে পরীক্ষা যথেষ্ট সংখ্যায় না হওয়ায় এই রিপোর্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সারা দেশে সক্রিয় করোনার রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮,২১,৪৪৬। ২০৮ দিনের মধ্যে যা সর্বোচ্চ। অন্যদিকে নতুন করে ২৭৭ জনের মৃত্যুতে সারা দেশে মৃত্যুর সরকারি হিসেব ৪,৮৪, ২১৩।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications