দিল্লিতে বিধানসভা নির্বাচনে লড়াই, বিজেপির কৌশলে এল বড় পরিবর্তন
দিল্লি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কৌশলে বড় পরিবর্তন। জানা গিয়েছে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে বিজেপি তরফ বড় সভা সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কৌশলে বড় পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে বিজেপি তরফ বড় সভা সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সব সভাগুলিতে হাজির থাকবেন সিনিয়র নেতারা। অমিত শাহের সভায় হাজির থাকতে চলেছেন নীতীশ কুমার।

নরেন্দ্র মোদী, অমিত শাহকে দিয়ে সভা করানোর সিদ্ধান্ত
৮ ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিজেপি দিল্লিতে তারকা খচিত প্রচার করতে চায়। যার জন্য প্রচারকদের তালিকায় রাখা হয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথের মতো নেতাদের। এছাড়াও প্রচারে অন্য কেন্দ্রীয় মন্ত্রীরাও অংশ নেবেন। ১২ টি সভা করার কথা রয়েছে যোগী আদিত্যনাথের।

১ ফেব্রুয়ারি থেকে বড় প্রচার, সভা
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে বিজেপির তরফে বড় প্রচার এবং সভা করা হবে। তবে ছোট ছোট সভাগুলি চলবে প্রচারের শেষ সময় পর্যন্ত। বিভিন্ন মণ্ডলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক বিধানসভা এনাকায় ১০ থেকে ১৫ হাজার লোক নিয়ে সভাগুলি করতে।

বিজেপির কৌশলে পরিবর্তন
সূত্রের খবর অনুযায়ী বিজেপি তাদের দিল্লির প্রচার কৌশলে পদল করেছে। তৃণমূল পর্যায়ে সংযোগে সাফল্যের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নীতীশকে নিয়ে সভা করবেন অমিত শাহ
দিল্লিতে দুটি সভা করবেন মোদী এবং ২ টি সভা করবেন অমিত শাহ। অমিত শাহের সভায় হাজির থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। থাকবেন জেপি নাড্ডাও।












Click it and Unblock the Notifications