ফের শিরোনামে গোরখপুর বিআরডি হাসপাতাল, প্রিন্সিপালের অফিস এবং রেকর্ড রুমে 'রহস্য' আগুন

ফের শিরোনামে গোরখপুর বিআরডি হাসপাতাল। সোমবার সকালে হঠাৎ আগুন লেগে যায় হাসপাতালে। বেলা দশটা নাগাদ লাগা এই আগুনে পুড়ে যায় হাসপাতালের প্রিন্সিপালের অফিস এবং রেকর্ড রুম।

ফের শিরোনামে গোরখপুর বিআরডি হাসপাতাল। সোমবার সকালে হঠাৎ আগুন লেগে যায় হাসপাতালে। বেলা দশটা নাগাদ লাগা এই আগুনে পুড়ে যায় হাসপাতালের প্রিন্সিপালের অফিস এবং রেকর্ড রুম।

 ফের শিরোনামে গোরখপুর বিআরডি হাসপাতাল, প্রিন্সিপালের অফিস এবং রেকর্ড রুমে আগুন

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান প্রিন্সিপাল গণেশ এবং হাসপাতালের সুপার আরকে মিশ্র। ঘটনাস্থলে যান অন্য আধিকারিকরাও। বিশাল সংখ্যায় পুলিশকেও পাঠানো হয়।

গত বছরের অগাস্টে ৬৩ টি শিশু মৃত্যুর জেরে সংবাদ শিরোনামে আসে গোরখপুরের এই বিআরডি হাসপাতাল। চারদিনের ব্যবধানে সদ্যোজাত-সহ এইসব শিশুর মৃত্যু হয়েছিল। অক্সিজেনের অভাবেই এইসব শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল রাজীব মিশ্র, তাঁর স্ত্রী চিকিৎসক পূর্ণিমা শুক্লা, নোডাল অফিসার কাফিল খান-সহ ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই চার্জশিট দাখিল করেছে লখনৌ-এর হজরতগঞ্জ পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+