Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নির্মীয়মান যুদ্ধজাহাজে বিধ্বংসী অগ্নিকাণ্ড! এখনও পর্যন্ত মৃত ১

নির্মীয়মান যুদ্ধজাহাজে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

নির্মীয়মান যুদ্ধজাহাজে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি মহারাষ্ট্রের মাজগাঁও ডকইয়ার্ডের। সূত্রের খবর অনুযায়ী ওই জাহাজের মধ্যে আটকে পড়ে ওই ব্যক্তির মৃ্ত্যু হয় বলে জানা গিয়েছে।

নির্মীয়মান যুদ্ধজাহাজে বিধ্বংসী অগ্নিকাণ্ড! এখনও পর্যন্ত মৃত ১

জানা গিয়েছে, নির্মীয়মান যুদ্ধজাহাজ 'বিশাখাপত্তনম'-এ আগুন লাগে বিকেল ৫.৪৪-তে। আগুন ছড়ায় জাহাজের দ্বিতীয় ডেকে। সংবাদমাধ্যমকে জানিয়েছেন দমকলের প্রধান পিএস রাহাংডালে। দমকলের আটটি ইঞ্জিন খবর পেয়েই ঘটনাস্থলে যায়। যান কুইক রেসপন্স টিমের সদস্যরাও। রাহাংডালে জানিয়েছেন, যুদ্ধজাহাজের দ্বিতীয় ও তৃতীয় ডেকে আগুন সীমাবদ্ধ ছিল। আগুন নেভানোর কাজে দমকলের পাশাপাশি ছিল ডকইয়ার্ডের আগুন নেভানোর ব্যবস্থাও। যুদ্ধজাহাজে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

নির্মীয়মান যুদ্ধ ডাহাজে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে দমকলের প্রথম কাজ হল আাগুন নিয়ন্ত্রণ করা। জানিয়েছেন দমকলের অপর এক আধিকারিক।

ভারতের একমাত্র মাজগাঁও ডকইয়ার্ডে সাবমেরিন তৈরি সুবিধা রয়েছে। বড় ধরনের যুদ্ধজাহাজ 'বিশাখাপত্তনম' তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৫-র এপ্রিলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+